নিউজ পোল ব্যুরো: ২৩ অক্টোবর নিজের জন্মদিনে আবারও শিরোনামে মলাইকা (Malaika Arora)। সময় যেন তাঁর শরীরে উল্টো পথে চলে। পঞ্চাশে পা দিলেও বয়সের ছাপ নেই কোথাও উল্টে দিন দিন যেন আরও উজ্জ্বল, আরও মোহময়ী হয়ে উঠছেন তিনি। কিন্তু এই জন্মদিনেই তৈরি হল বিতর্ক। প্রশ্ন উঠেছে, আসলেই কি মলাইকার (Malaika Arora) বয়স ৫০? নাকি নায়িকা নিজের বয়স গোপন রেখেছেন এত দিন?
আরও পড়ুন:Rashmika Mandana: সাত বছরের প্রেম, গোপন বাগ্দান, এবার বিয়ের প্রস্তুতি? সম্পর্কে খোলামেলা রশ্মিকা
উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, অভিনেত্রীর জন্ম ১৯৭৩ সালে। সেই হিসাবে ২০২৫ সালে তাঁর বয়স হওয়া উচিত ৫২ বছর। কিন্তু ২০১৯ সালে এক সাক্ষাৎকারে মলাইকা বলেছিলেন, তিনি সবে ৪৬-এ পা দিলেন। ছয় বছর পর তাঁর বয়স ৫০ হওয়াটা তাই নিয়ে ধন্দে পড়েছেন নেটাগরিকেরা। কেউ বলছেন, “বয়স লুকিয়ে রাখতে চাইলে এভাবেই গোলমাল হয়।” কেউ আবার মন্তব্য করছেন, “মলাইকার মতো ফিটনেস আইকনের কাছে বয়স কেবলই সংখ্যা।” তবে মলাইকা (Malaika Arora) নিজে এ নিয়ে মোটেও বিব্রত নন। বরং হাসতে হাসতে বলেন, “আমার বয়স যতই হোক, মানুষের আসল সমস্যা হল, আমি যত বড় হচ্ছি, ততই আরও ভাল দেখাচ্ছে আমাকে।” তাঁর কথায়, নিজের যত্ন, মানসিক শান্তি আর নিয়মিত ফিটনেসই তাঁর যৌবনের রহস্য। যোগা, ডায়েট, আর নাচের মাধ্যমে তিনি শরীর ও মন দু’টোই রাখেন সতেজ।
জন্মদিনে বোন অমৃতা অরোরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গিয়েছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করল আমার সুন্দরী বোন।” এই পোস্টের পর থেকেই শুরু হয় জল্পনা। কেউ বলছেন, অমৃতাই বুঝিয়ে দিলেন মলাইকা (Malaika Arora)-র আসল বয়স, কেউ আবার বলছেন, বোনের রসিকতাকে অতি সিরিয়াসলি নিচ্ছেন নেটাগরিকেরা। তবে একটাই বিষয় পরিষ্কার— যতই বয়স নিয়ে বিতর্ক হোক, গ্ল্যামার ও আত্মবিশ্বাসে মলাইকা (Malaika Arora) এখনও বলিউডের অন্যতম স্টাইল আইকন। বয়স তাঁর কাছে বাধা নয়, বরং গর্বের পরিচয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
