Rashmika Mandana: সাত বছরের প্রেম, গোপন বাগ্‌দান, এবার বিয়ের প্রস্তুতি? সম্পর্কে খোলামেলা রশ্মিকা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা (Rashmika Mandana)— টলিউড থেকে বলিউড, তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। সাত বছরের প্রেম, একসঙ্গে একাধিক সিনেমায় রসায়ন, বারবার প্রকাশ্যে ধরা পড়া— সব মিলিয়ে ভক্তরা আগেই আন্দাজ করেছিলেন, এ সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়। এবার সেই জল্পনাই যেন সত্যি হতে চলেছে। সূত্রের খবর, হায়দরাবাদের নিজস্ব বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপনে বাগ্‌দান সেরেছেন বিজয় ও রশ্মিকা (Rashmika Mandana)। এমনকী, দীপাবলিও নাকি একসঙ্গে উদ্‌যাপন করেছেন এই তারকা-যুগল।

আরও পড়ুন:Malaika Arora: ৭ বছরে ২ কোটি টাকার লাভ! অন্ধেরির বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন মালাইকা অরোরা

সম্পর্কের ঝগড়াঝাঁটি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন রশ্মিকা (Rashmika Mandana)। তাঁর কথায়, “ছোট ছোট বিষয় নিয়েই সাধারণত ঝগড়া হয় সম্পর্কে। কোথায় যাবে, কীভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে বা কথা বলবে না— এসব থেকেই ভুল বোঝাবুঝি শুরু হয়। তখন দুই পক্ষই সমস্যায় পড়ে।” অভিনেত্রীর মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার ধৈর্য, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা।

জীবনসঙ্গীর মধ্যে কী চান, সে প্রশ্নের উত্তরে রশ্মিকা (Rashmika Mandana) বলেন, “আমার জীবনের প্রতিটি পর্যায়ে তিনি যেন পাশে থাকেন। তাঁর সঙ্গে থাকলে আমি যেন নিরাপদ বোধ করি।” এখানেই শেষ নয়, সহানুভূতিশীল মন ও সম্মানই নাকি সম্পর্কের মূল ভিত্তি বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, “দয়ামায়াহীন মানুষ কখনও সঙ্গী হতে পারে না। সম্পর্কে যত্ন আর শ্রদ্ধা না থাকলে পথ চলা কঠিন।”

২০১৮ সালে প্রথম কাছাকাছি আসেন বিজয় ও রশ্মিকা। এরপর থেকে দু’জনেই পরস্পরের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। যদিও প্রকাশ্যে কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট, ভ্রমণ কিংবা উৎসবের সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে বহুবার। এখন শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চার হাত এক হবে এই তারকা-জুটি। ভক্তদের একটাই আশা— বড় পর্দার মতো বাস্তব জীবনেও যেন পরিণতি পায় রশ্মিকা (Rashmika Mandana) ও বিজয়ের রূপকথার প্রেমকাহিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole