নিউজ পোল ব্যুরো: শুক্রবার মানেই বলিউড (Bollywood News) তারকাদের জীবনে বিশেষ দিন। কখনও সিনেমার মুক্তি, কখনও ব্যক্তিগত জীবনের বড় ঘোষণা সবটা মিলিয়েই এই দিনটি হয়ে ওঠে ‘লাকি ফ্রাইডে’। ঠিক তেমনই এক আবেগঘন শুক্রবার এল সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবানির (Kiara Advani) জীবনে। তবে এবার কোনও ছবির রিলিজ নয়, বরং মা-বাবা হিসেবে তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ই শুরু হল এই বিশেষ দিনে। চলতি বছরের ১৫ জুলাই সিদ্ধার্থ (Sidharth Malhotra) -কিয়ারার (Kiara Advani) সংসার আলো করে জন্ম নেয় এক ফুটফুটে কন্যাসন্তান। সেই খুশির খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। প্রথম থেকেই মেয়ের গোপনীয়তা রক্ষা করতে অত্যন্ত সচেতন ছিলেন এই তারকা দম্পতি। পাপারাজ্জিদের অনুরোধ করে তারা জানিয়ে দিয়েছিলেন মেয়ের কোনও ছবি আপাতত প্রকাশ্যে আসবে না। এমনকি মিষ্টির প্যাকেটেও সুন্দরভাবে লিখে অনুরোধ জানানো হয়েছিল, “শুধু আশীর্বাদ করুন, ছবি তুলবেন না।”
আরও পড়ুন : Weather Update: দিনে রোদ, রাতে শীত! দক্ষিণবঙ্গের আবহাওয়ায় নতুন টুইস্ট ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ
https://www.instagram.com/p/DRlpHaBiMd1/?igsh=MWxpbWw3MHNxbjZmaA==
কিন্তু পাঁচ মাস পূর্ণ হতেই শুক্রবারে এল সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। প্রথমবারের মতো সন্তানের নাম ঘোষণা করলেন সিদ্ধার্থ(Sidharth Malhotra)-কিয়ারা(Kiara Advani)। শুধু নামই নয়, একরত্তির ছোট্ট পায়ের ঝলকও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ছবিটিতে দেখা যায়, বাবা-মায়ের হাতের উপর আদর করে রাখা ছোট্ট দু’টি পা, আর সেই পায়ে পরানো সেই বিশেষ মোজাই—যে মোজার ছবির মাধ্যমে তারা মা-বাবা হওয়ার খবর প্রথম জানিয়েছিলেন। নিজেদের ভালবাসা, অনুভূতি আর বিশ্বাস মিলিয়েই কন্যাসন্তানের নাম রেখেছেন তারা— সারাইয়া মালহোত্রা। জানা গেছে, হিব্রু শব্দ ‘Sarah’ থেকেই অনুপ্রাণিত এই নাম। যার অর্থ—‘ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত রাজকন্যা’। নামের মধ্যেই যেন ধরা পড়েছে বাবা-মায়ের অশেষ ভালোবাসা আর আশীর্বাদের ছোঁয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
মেয়ের নাম প্রকাশ্যে আসতেই বলিউড জুড়ে আনন্দের হাওয়া। করণ জোহর, বরুণ ধাওয়ান, আথিয়া শেট্টি, মনীশ মালহোত্রা, রাজকুমার রাও-পত্রলেখা সহ অসংখ্য তারকা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ(Sidharth Malhotra)-কিয়ারাকে(Kiara Advani)। ছোট্ট সারাইয়াকে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) উচ্ছ্বাস তুঙ্গে।
