নিউজ পোল ব্যুরো: করিনা পরবেন না কিছুতেই সেই সালোয়ার, হাতে নিতে চান না জাতীয় পতকাও। উপরন্তু তিনি পড়তে চান ভারী গয়নার সঙ্গে লেহঙ্গা চোলি। দিয়া মির্জা (Diya Mirza)এবং করিনা কাপুর (Kareena Kapoor Khan) প্রায় সমসাময়িক অভিনেত্রী বললেই চলে। বলাই বাহুল্য প্রায় একই সময়ে তাদের অভিনয়ের কেরিয়ার শুরু। যদিও কাপুর পরিবারের আভিজাত্য প্রথম থেকেই ছিল করিনার কাপুরের সঙ্গে। কিন্তু দিয়ার সঙ্গে ছিল তার সৌন্দর্য প্রতিযোগিতার সাফল্য। তবে এখন দু’জনেই নিজেদের ক্যারিয়ারের (Career) অনেকটা পথ পেরিয়ে চলে এসেছেন। দুজনেই নিজের নিজের মতন স্বামী-সন্তানদের নিয়ে সংসার সুখেই করছেন। যদিও এক সময় পোশাক এবং জাতীয় পতাকা নিয়ে বেশ বড়োই বিবাদ বাধে দুই নায়িকার। সেই নিয়েই দিয়ার উপর চিৎকার করেছিলেন করিনা।
আরও পড়ুন: Indian Student hackled in America: আমেরিকায় হেনস্থার শিকার ভারতীয় ছাত্র, ক্ষোভে দূতাবাস!
২০০০ সালে কারিনা এবং দিয়া দুজনেই লখনউয়ে গিয়েছিলেন একটি অনুষ্ঠানের জন্য। তবে দিয়া, করিনা ছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন উর্মিলা মাতণ্ডকর, নম্রতা শিরোদকর সহ আরও অন্য বহু অভিনেত্রীরা। সেই অনুষ্ঠানে নির্দেশ দেওয়া হয়েছিল সকলকে এক ধরনের পোশাক পরার। নায়িকাদেরকে সুতির সালোয়ার-কামিজ, এবং সঙ্গে থাকবে জাতীয় পতাকা। কিন্তু সেই বেশভূষা ধরতে নারাজ করিনা (Kareena Kapoor Khan)। তিনি ছিলেন নাছোড়বান্দা কিছুতেই সেই সালোয়ার পরবেন না, জাতীয় পতকাও নেবেন না। বরং সাজতে চেয়েছিলেন ভারী গয়নায় তার সঙ্গে পরতে চেয়েছিলেন লেহঙ্গা চোলি।
করিনার কাপুরের (Kareena Kapoor Khan) এমন ব্যবহার বিবাদ এবং অসন্তোষ সৃষ্টি করে ওখানে উপস্থিত থাকা অন্যদের মধ্যেও। তখন দিয়া মির্জা নাকি নম্রতাকে উপদেশ দেন, করিনার পোশাক পরে বেরিয়ে যাওয়ার। আচমকাই করিনা ফিরে এসে চিৎকার করতে থাকেন দিয়ার উপরে। দিয়ার কথায়, ‘‘করিনা আমার উপর উন্মত্তের মতো চিৎকার করে বলতে থাকে। বলে, ‘তুমি নম্রতাকে উপদেশ দেওয়ার কে?’ আমি সেই ঘর ছেড়ে বেরিয়ে যাই।” তবে নিজেদের মধ্যে মন কষাকষি ভুলে গিয়ে আবার কিছুক্ষণ পর করিনা নিজেই সেই অনুষ্ঠানে কথা বলতে আসেন দিয়ার সঙ্গে, যেন কিছুই হয়নি। সেই প্রসঙ্গে দিয়া মন্তব্য করেন, ‘‘তার পর বুঝলাম করিনা আসলে যুক্তিহীন,অসম্ভব উচ্চস্বরে কথা বলা একটা মানুষ।’’ দিয়া করিনাকে কিছুটা রাগী মানুষ বলেই গণ্য করেছে এবং দিয়ার কথায় বোঝা গেল সে বলতে চেয়েছে করিনার রাগ ক্ষণস্থায়ী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
