নিউজ পোল ব্যুরো : ভয়ঙ্কর হানিমুন। সোনামের কীর্তিতে বাকরুদ্ধ গোটা দেশ। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন (Meghalaya Murder) করে চর্চার কেন্দ্রবিন্দুতে সোনাম রঘুবংশি (Sonam Raghuvanshi)। বিয়ের এক সপ্তাহ পর মেঘালয়ে হানিমুনে স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghuvanshi)খুন করে। সেই ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সোনামকে জেরা করে যে সব তথ্য সামনে আসছে তা শিউরে ওঠার মত। সূত্রের খবর সোনম রঘুবংশী তার স্বামী রাজা রঘুবংশীকে খুনের জন্য প্রথমে ভাড়াটে খুনিদের ৪ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। পরে তিনি সেই টাকা পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ টাকা করেন।
শীর্ষ পুলিশ সূত্র অনুসারে এটাও জানা গিয়েছে মেঘালয়ের একটি খাদে রঘুবংশীর মৃতদেহ ফেলে দেওয়ার জন্য সোনম অন্য অভিযুক্তদের সাহায্য করেছিল। রাজা রঘুবংশীর মৃতদেহ ২ জুন পূর্ব খাসি পাহাড় জেলার সোহরা এলাকার একটি জলপ্রপাতের কাছে একটি খাদে পাওয়া যায়। সোনমের ভাড়া করা খুনিরা প্রথমে বেঙ্গালুরুতে নবদম্পতির সঙ্গে দেখা করে। সেখান থেকেই তারা উত্তর-পূর্বের সংযোগকারী বিমানে যাত্রা শুরু করে। সোনম প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে থাকার জন্য ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করায়। সূত্রের খবর অনুসারে ১১ মে ইন্দোরে বিয়ের কয়েকদিন পরেই সোনম তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন। শিলং পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ কুশওয়াহা পর্দার আড়ালে থেকে পরিকল্পনাটি করেছিলেন এবং সোনমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে নবদম্পতির পিছু নিয়ে ২১ মে গুয়াহাটিতে যায় যেখানে তারা তাদের হোটেলের কাছে থাকে এবং তারপর ২২শে মে শিলং যায়। পরের দিন তারা রাজাকে খুন করে।
সূত্রের খবর অনুযায়ী ২৩ মে, সোনম এবং রাজা রঘুবংশী জলপ্রপাত দেখতে একটি খাড়া চূড়ায় হেঁটে যায় যেখানে খুনিরা তাদের অনুসরণ করে। এক পর্যায়ে, সোনম ক্লান্ত হয়ে যাওয়ার ভান করে এবং তার স্বামী এবং খুনিদের পিছনে পিছনে হাঁটতে শুরু করে। সকলে মিলে একটি নির্জন জায়গায় পৌঁছালে সোনম ভাড়াটে খুনিদের তার স্বামীকে খুন করার নির্দেশ (Meghalaya Murder) দেয়। সেই সময়ে খুনিরা ক্লান্ত বলে খুন করার কথা অস্বীকার করলে সোনাম ৪ লক্ষের বদলে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। সোনম অভিযুক্তদের রাজার মৃতদেহ খাদে ফেলে দিতেও সাহায্য করেছিল। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদন অনুসারে, রাজা রঘুবংশীকে দুবার আঘাত করা হয়েছিল, তার মাথার পিছনে এবং সামনের দিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
