Kangana Ranaut: মেঘালয়ে হানিমুন পরিণত হল হত্যায়, স্তম্ভিত কঙ্গনা রানাউত: ‘ডিভোর্স নিতে পারত, খুন নয়!’

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: মেঘালয়ের (Meghalaya) অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের (Natural beauty) মাঝে এক নবদম্পতির হানিমুন পরিণত হল বিভীষিকায়। রাজা রঘুবংশী ও সোনমের এই ভ্রমণ আজ গোটা দেশকে চমকে দিয়েছে। চেরাপুঞ্জির (Cherapunji) জলপ্রপাত থেকে রাজার মৃতদেহ উদ্ধারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তে উঠে এসেছে, বিয়ের কিছুদিন পরেই সোনম তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে পৃথিবী থেকে সরানোর ছক কষেন। এমনকি, সুপারি কিলার ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে দাবি পুলিশের। এই নির্মম ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

আরও পড়ুন: CM Mamata Banerjee: “কাশ্মীর ফেরত আনার সুযোগ ছিল, কেন্দ্র আরও দৃঢ় হতে পারত”, বিধানসভায় সেনাকে সম্মান জানিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

ইনস্টাগ্রামে (Instagram) তিনি লেখেন, “আমি হতবাক। মেয়েটি ডিভোর্স (Divorce) নিতে পারত অথবা প্রেমিকের সঙ্গে পালাতে পারত। কিন্তু সে বরং স্বামীকে খুন করার পরিকল্পনা করল! এমন অমানবিক কাজ ভাবল কীভাবে?” কঙ্গনার (Kangana Ranaut) বক্তব্য, “আমরা অনেক সময় সহজ-সরল বা বোকা লোকেদের উপহাস করি। কিন্তু এই ধরনের মানুষদের হালকাভাবে নেওয়া বিপজ্জনক হতে পারে। তারা নিজেরাই জানে না তারা কী করছে এবং সেই অসচেতনতা সমাজের জন্য হুমকি।”

এদিকে সোনমের (Sonam) গ্রেফতার এবং তার প্রেমিক রাজ কুশওয়াহা সহ আরও চারজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, সোনম (Sonam) নিজের বাড়ি থেকে ফোন করে ধরা পড়েন। পুলিশি জিজ্ঞাসাবাদে তার বয়ানে অসঙ্গতি ধরা পড়তেই তাকে আটক করা হয়। অন্যদিকে, এই ঘটনায় আরও এক বিস্ময়কর মোড়। রাজার পরিবারের দাবি, তার শেষকৃত্যে রাজ কুশওয়াহাও উপস্থিত ছিল! সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে বলেও দাবি করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, ভালোবাসা, ভয়, ও সামাজিক চাপে একজন মানুষ কীভাবে এত দূর যেতে পারে? কঙ্গনা যেমন বললেন, “বুদ্ধিমানদের চেয়ে অজ্ঞদের হাতেই সমাজের বড় ক্ষতি হয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT