Akhshay Khanna| অক্ষয়ের আসল লক্ষ্মী স্ত্রী টুইঙ্কল, গ্যাস না পাওয়ার চাপ নেই কেন?

পেজ 3 বিনোদন

নিউজপোল ব্যুরো: গ্যাস পাওয়াই এখন অমূল্য রতন লাভের মতো। ঘরে ঘরে গ্যাস সিলিন্ডারের চাহিদা। মধ্য প্রাচ্যের যুদ্ধের প্রভাবে সিলিন্ডার আকাল চলছে সারা ভারত জুড়ে। সেলিব্রিটিদের পরিবারেও একই অবস্থা। তবে অক্ষয়-টুইঙ্কলের সংসারে গ্যাস না পাওয়ার চাপ নেই। কী বললেন অক্ষয় কুমার?

আসলে অক্ষয়ের পরিবারের আসল লক্ষ্মী তাঁর স্ত্রী টুইঙ্কল। তবে এই বিকল্প ব্যবস্থা সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। কেন?

অক্ষয় বলেছেন, ‘‘আমি জানি, টুইঙ্কল দু’টো ইলেকট্রিক স্টোভ অর্ডার করেছে, সেগুলো হয়তো এত দিনে বাড়িতে পৌঁছেও গিয়েছে। তাই আমার পরিবারে এ নিয়ে কোনও অসুবিধা হবে না।’’

বিকল্প রান্নার পদ্ধতি হিসাবে যে ইলেকট্রিক স্টোভের কথা বলেছেন অক্ষয়, তার আসল নাম ইলেকট্রিক রেঞ্জ। এটি আসলে রেডিয়্যান্ট ইলেকট্রিক স্টোভ আর অভেনের একটি মিলিত রূপ। বিদেশে তো বটেই, দেশেও এই ধরনের উনুনে রান্নার চল রয়েছে। এই ধরনের উনুনে গ্যাস সিলিন্ডারের প্রয়োজন পড়ে না। সম্পূর্ণ রান্নাই হয় বৈদ্যুতিক সংযোগ থেকে তৈরি করা তাপে মূলত ইনডাকশন, ইনফ্রারেড এবং হট প্লেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে। এই ধরনের ইলেকট্রিক রেঞ্জের দাম সাধারণত ভারতে ৭০-৮০ হাজার টাকা পড়তে পারে।

এতখানি দামের বিকল্প ব্যবস্থা কি মধ্যবিত্তের পক্ষে সম্ভব?