‘বন্দেমাতরম’ পুরস্কারে ভূষিতা রানি, বাংলার সর্বোচ্চ নাগরিক সম্মান

breakingnews বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডে সুপারহিট বঙ্গতনয়াদের নাম করলেই প্রথমে আসে তাঁর নাম। কলকাতা থেকে বম্বে, তাঁর অবাধ বিচরণ, কাশ্মীর থেকে কন্যাকুমারী তাঁর অগুন্তি ভক্ত। পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এবার পেলেন ‘বন্দেমাতরম’ পুরস্কার। তিনি রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)।

এবার সিনেমার জগতে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার অভিনেত্রীকে ভূষিত করতে চলেছেন ‘বন্দেমাতরম’ পুরস্কারে (Vandemataram Award)। এই পুরস্কারটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে।

চলচ্চিত্র পরিচালনার সম্ভাবনা নিয়ে রানী মুখার্জি: 'এই মুহূর্তে, আমি একজন  অভিনেতা হিসেবে খুশি' - দ্য স্টেটসম্যান

বম্বের মুখোপাধ্যায় পরিবারের মেয়ে রানি। তাঁরা প্রবাসী বাঙালি। মুখোপাধ্যায় পরিবারের ‘ফিল্মিস্তান স্টুডিও’ ছিল বিখ্যাত। রানির বাবা হলেন পরিচালক রাম মুখোপাধ্যায়। রাম মুখোপাধ্যায়ের ‘বিয়ের ফুল’ (Biyer Phul) বাংলা ছবিতেই রানির প্রথম ডেবিউ।

এরপর আর বাংলা ছবি না করলেও বলিউডে জয়যাত্রা শুরু হয় রানির। কে হয়নি তাঁর হিরো। শাহরুখ খান, সলমন খান, আমির খান, অনিল কাপুর সকলের বিপরীতে রানি মানেই সুপারহিট।

Rani Mukherjee: রানির মা-বাবাকে দরজা বন্ধ করে ব্ল্যাকমেইল পরিচালকের,  কারণ... - Bengali News | Rani Mukerji reveals Yash Chopra locked her  parents up when she turned down a YRF film | TV9

পুরস্কারের সম্মানিত হয়ে আপ্লুত অভিনেত্রী বলেন, ‘এটি যেন আমার দেশে ফেরার মত। পশ্চিমবঙ্গের সঙ্গে আমার শিকড়ের টান রয়েছে। যদিও অভিনেতা হিসেবে আমার যাত্রা হিন্দি চলচ্চিত্রের হাত ধরেই শুরু হয়েছে কিন্তু আমি মনেপ্রাণে একজন বাঙালি।

অভিনেত্রী আরও বলেন, ‘ছোট থেকেই আমি বাড়িতে বাংলা শিখেই বড় হয়েছি তাই আলাদা করে বাংলা ভাষা উচ্চারণ করতে কোন সমস্যা হয় না আমার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি ভীষণ গর্বিত।’