নিউজ পোল ব্যুরো: নারী সুরক্ষায় উত্তরপ্রদেশ (Uttarpradesh) এখন গোটা দেশের কাছে এক রোল মডেল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বে গত আট বছরে যে রূপান্তর ঘটেছে, তা এক সময় ভাবাই যেত না। এক সময় যেখানে গার্হস্থ্য হিংসা, ইভটিজিং, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় শিরোনামে থাকত রাজ্য, আজ সেই ছবিটা পুরোপুরি বদলে গেছে। ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই নারীর সম্মান ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তারই ফল ‘মিশন শক্তি’। এক বহুমুখী উদ্যোগ যা নারীদের শুধু নিরাপত্তাই নয়, দিয়েছে আত্মবিশ্বাস ও সামাজিক ক্ষমতায়নের পথ।
‘মিশন শক্তি’-র আওতায় (Yogi Adityanath) চালু হয়েছে নারী সহায়ক উইমেন হেল্পলাইন ১০৯০, যা তৎক্ষণাৎ সহায়তা প্রদান করে। রাজ্যজুড়ে তৈরি করা হয়েছে ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক প্যাট্রল ইউনিট’, যেখানে দায়িত্বে থাকেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরা। ইভটিজিংয়ের বিরুদ্ধে গঠিত হয়েছে অ্যান্টি-রোমিও স্কোয়াড, যারা ৩২ হাজারেরও বেশি দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। নারী সংক্রান্ত অপরাধে দ্রুত পদক্ষেপ নিতে ২৭৩৬৪৪টি অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ‘অপারেশন গার্লস’ প্রকল্পের মাধ্যমে ৯০ শতাংশেরও বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। উইমেন অ্যান্ড চাইল্ড সেফটি অর্গানাইজেশন (WCSO) ২৬ লক্ষেরও বেশি মামলার নিষ্পত্তি করেছে দক্ষতার সঙ্গে।
শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক মনোভাবেও এসেছে পরিবর্তন। নারীরা এখন নিজের নিরাপত্তা ও অধিকার নিয়ে সচেতন, সক্রিয় এবং আত্মবিশ্বাসী। ‘মিশন শক্তি’ যেন এক সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, যা নারীদের কণ্ঠস্বরকে দিয়েছে জোরালো ভিত্তি। আজ উত্তরপ্রদেশ আর শুধু একটি রাজ্য নয়, নারী সুরক্ষা ও ক্ষমতায়নের এক কার্যকর মডেল, যা অন্য রাজ্যগুলির কাছেও একটি শিক্ষণীয় উদাহরণ। যোগী সরকারের এই দূরদর্শী পদক্ষেপ ভবিষ্যতের ভারত নির্মাণে নারীদের এক নতুন পরিচয় দিয়েছে—শক্তিশালী, নিরাপদ এবং আত্মবিশ্বাসী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
