নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের ভোটের আগে বিরাট দায়িত্ব গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাঁধে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই বদল ঘটেছে। সোমবার দলের সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবার থেকে লোকসভার অভ্যন্তরে দলের কার্যকলাপ পরিচালনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর দলের সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, “দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক। চিফ হুইপ পদে থাকবেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ই।” সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিন লোকসভায় দলনেতা হিসেবে দায়িত্ব সামলাতেন। মুখ্যমন্ত্রী বলেছেন, সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মত নেতারা অসুস্থ থাকায় বেশকিছু জায়গাতে সমস্যা হচ্ছে। সেই খামতি এবার দূর করবেন অভিষেক। সমস্ত দিক সামাল দিতেই লোকসভার অভ্যন্তরে সাংসদদের কো-অর্ডিনেশন দেখার দায়িত্ব দেওয়া হল অভিষেককে (Abhishek Banerjee) ।
অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিপ হুইপ থাকবেন। তবে তার পরেই জানা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই চিপ হুইপের পর থেকে ইস্তফা দিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বলেছেন, ‘মমতাদি আজ অভিযোগ করেছেন যে লোকসভায় দলের কো-অর্ডিনেশন ভাল হচ্ছে না। তার মানে আঙুল তো আমার দিকে। আমি তার মানে দোষী। তাই আমি রিজাইন করে দিলাম।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
