নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র সৌজন্যের আড়ালে চাপা পড়ে থাকা রাজনৈতিক সংঘাত ফের একবার প্রকাশ্যে এল দিল্লিতে (Delhi)। সোমবার (Monday) সংসদ ভবনে দলের বৈঠকে যোগ দিতে এসে তৃণমূলের (TMC) দুই সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মুখোমুখি হওয়ার ঘটনাকে ঘিরে ফের চর্চায় উঠে এল পুরনো দ্বন্দ্ব। মহুয়ার দিকে তাকিয়েই বিরক্তি প্রকাশ করে কল্যাণের কটাক্ষ, “দিনটাই খারাপ যাবে” এই মন্তব্য যেন মুহূর্তে প্রমাণ করে দিল, সম্পর্কের শীতলতা এখনো কতটা প্রবল।
আরও পড়ুন: Yogi Adityanath: নারীর নিরাপত্তায় নতুন অধ্যায় যোগীর, উত্তরপ্রদেশের ‘মিশন শক্তি’ বিপ্লব
তৃণমূল কংগ্রেসে (TMC) নবীন ও প্রবীণ নেতৃত্বের মধ্যে মতবিরোধ নতুন নয়। তবে মহুয়া ও কল্যাণের দ্বন্দ্ব ব্যক্তিগত আক্রমণের মাত্রা ছাড়িয়ে দীর্ঘদিন ধরে দলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সময় দিল্লিতে দলের কর্মসূচি চলাকালীন মহুয়ার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান কল্যাণ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মহুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছিলেন। পরে দলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সেই তিক্ততা সময়ের সঙ্গে আরও ঘনীভূত হয়েছে বলেই মনে করা হচ্ছে।
সাম্প্রতিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মহুয়া (Mohua Moitra) নাম না করে কল্যাণকে কটাক্ষ করে বলেন, “শুয়োরদের সঙ্গে আমি কুস্তি করতে পারব না।” যা নিঃসন্দেহে রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। পাল্টা জবাব দিতে দেরি করেননি কল্যাণও। রবিবার একাধিক প্রতিক্রিয়ায় তিনি মহুয়ার বক্তব্যকে ‘বেআপ্তা ও দলবিরোধী’ বলে মন্তব্য করেন। এর ২৪ ঘণ্টার মধ্যে দিল্লির (Delhi) বৈঠকে সামনাসামনি মুখোমুখি হন দুই নেতা। মহুয়াকে দেখেই মুখ ঘুরিয়ে নেন কল্যাণ, মহুয়াও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা ভিতরে চলে যান।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব যে তৃণমূল নেতৃত্বের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর, তা বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে চলা এই ভার্চুয়াল বৈঠকের পটভূমিতে দুই সাংসদের ঠান্ডা লড়াই ফের একবার প্রশ্ন তুলল, আদৌ কি দল (TMC) ঐক্যের পথে এগোচ্ছে? নাকি দ্বন্দ্বের আঁচেই ধীরে ধীরে ছারখার হচ্ছে সংগঠনের ভিত?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
