Terrorist Killed : জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ এক সন্ত্রাসবাদী, চলছে অভিযান

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: পলেহগাঁও হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir ) জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গেই ঘটনার সঙ্গে যুক্ত জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি হয়েছে। কয়েকদিন আগেই পলেহগাঁও হামলার সঙ্গে যুক্ত চার জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারপর ফের মিলল সাফল্য। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে কেন্দ্রশাসিত অঞ্চলের উধমপুর জেলার বসন্তগড়ে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক সন্ত্রাসবাদীর (Terrorist Killed)।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছিল সেনা জঙ্গির গুলির লড়াই। বেশ কয়েকজন লস্কর জঙ্গিকে ঘিরে রাখা হয়েছিল বলেই মিলেছিল খবর। তারপরেই সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস যার কোডনাম অপারেশন বিহালি জানিয়েছে এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে তবে অভিযান এখনও চলছে। সেনাবাহিনী আরও জানিয়েছে যে নিরাপত্তা বাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু শুরু করেছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো অমরনাথ যাত্রার আগে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর ১৮০ কোম্পানি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ Astronaut Shubhanshu Shukla : আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার, সংগ্রহ করবেন বহু তথ্য

দক্ষিণ কাশ্মীরের হিমালয়ে অবস্থিত ৩,৮৮০ মিটার উঁচু পবিত্র গুহা মন্দির অমরনাথের উদ্দেশ্যে ৩৮ দিনব্যাপী এই যাত্রা ৩ জুলাই দুটি শুরু হবে। একটি হল অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ পহেলগাঁও রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার খাড়া বালতাল রুট। ২২ মে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে একজন সেনা নিহত হন। ওই এলাকায় চার জঙ্গি আটকা পড়ে এবং দক্ষিণ কাশ্মীরে একটি অভিযানে ছয় সন্ত্রাসবাদীকে নির্মূল (Terrorist Killed) করার এক সপ্তাহ পর এই সংঘর্ষ ঘটেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT