Astronaut Shubhanshu Shukla : আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার, সংগ্রহ করবেন বহু তথ্য

breakingnews আন্তর্জাতিক দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ১৪০ কোটি ভারতীয়ের গর্বের অনুভূতি। রাকেশ শর্মার মহাকাশ যাত্রার ৪১ বছর পর মহাকাশে পৌঁছালেন কোনও ভারতীয়। অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে ভারতের শুভাংশু শুক্লা (Astronaut Shubhanshu Shukla) সহ চারজন নভোচারীকে নিয়ে ড্রাগন ক্যাপসুল বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেলে ৪.০১ মিনিটে পর আন্তর্জাতিক স্পেস স্টেশন (ISS) ছোঁয়। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই মহাকাশযান উত্তর আটলান্টিক মহাসাগরের ৪২৪ কিলোমিটার উপরে ২৮ ঘন্টার সফর সম্পন্ন করে।

সম্পন্ন হয়েছে স্পেস ডকিং প্রক্রিয়া। ডকিং হল সেই পদ্ধতি যার মাধ্যমে একটি মহাকাশযান মহাকাশ স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই স্পেস মিশনের গ্রুপ ক্যাপ্টেন হলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। তিনি নিজেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে ড্রাগন ক্যাপসুলের ডকিং শেষ করেছেন। তবে সেখানে এখনও পৌঁছাতে পারেননি নাসা জানিয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন এবং সিলে কোনও ছিদ্র বা লিঙ্কে কোনও সমস্যা নেই যা মহাকাশচারীদের নিরাপত্তার সাথে ঝুঁকিপূর্ণ হতে পারে তা নিশ্চিত করতে সিস্টেমের কিছুটা সময় লাগবে। জানা গিয়েছে সন্ধ্যা ৬টা নাগাদ সমস্ত পক্রিয়া শেষ করে শুভাংশুরা আন্তর্জাতিক স্পেস স্টেশন (ISS)-এর ভিতরে প্রবেশ করবেন। শুভাংশু-সহ আরও তিন দেশের নভোশ্চররা বুধবার দুপুর ১২টা ১ মিনিটে স্পেস-এক্সের ফ্যালকন-৯ চেপে রওনা দিয়েছেন। থাকবেন বেশ কয়েকদিন।

আরও পড়ুন: Dilip Ghosh : রামনবমী নিয়ে কি রাজনীতি হয়না? দিলীপ ঘোষের মন্তব্যে ঝড় বঙ্গ রাজনীতিতে

বিশেষজ্ঞরা বলেছেন ম্যাগনেটিক গ্রিপার দিয়ে শুরু হবে ‘সফট ক্যাপচার’, তার পরে ল্যাচ দিয়ে ‘হার্ড ক্যাপচার’ হবে। আইএসএস এবং ড্রাগন ক্যাপসুলকে পৃথককারী হ্যাচটি সন্ধ্যা ৬.১০ (ভারতীয় সময়) এ খুলবে। তারপরেই সকলে প্রবেশ করতে পারবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। মহাকাশে ২৪ ঘণ্টা কাটিয়ে শুভাংশু (Astronaut Shubhanshu Shukla) বার্তা দিয়ে বলেছিলেন, ‘যাত্রার শুরু পর থেকেই অদ্ভূত অনুভূতি হচ্ছিল তার। তবে সফর খুব ভাল ছিল। আমি এখনও জিরো গ্রাভিটির সঙ্গে অভ্যস্ত হচ্ছি। ঠিক যেমন এক শিশু হাঁটতে শেখে। শিখছি কীভাবে চলাফেরা করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। অনেক ঘুমাচ্ছি।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT