Rathyatra 2025: বাংলার রথযাত্রায় ঈশ্বরভক্তি না রাজনীতির রণক্ষেত্র? প্রসাদ বিতরণে জগন্নাথকেই টেনে নামানো হচ্ছে ভোটের ময়দানে!

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলার রাজনীতিতে ফের নতুন বিতর্ক! এবার কেন্দ্রবিন্দুতে জগন্নাথদেবের (Jagannath Temple) প্রসাদ। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে রাজ্যব্যাপী প্রসাদ বিতরণ (Rathyatra 2025) ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। আর সেই প্রসাদ বিতরণকেই রাজনৈতিক কৌশলে পাল্টা চাল হিসেবে ব্যবহার করছে বিজেপি (BJP)। তৃণমূলের (TMC) দাবি, ভগবানকে পর্যন্ত ছেড়ে কথা বলছে না বিজেপি (BJP)। ভক্তির আড়ালে শুরু হয়েছে দিশাহীন ধর্মীয় রাজনীতি।

আরও পড়ুন: Digha Jagannath Mandir: ১৫ দিনের ‘অনসর’ শেষে নবসাজে জগন্নাথদেব, শুরু পুণ্যের প্লাবন

রথযাত্রার (Rathyatra 2025) আবহে দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) ঘিরে রাজ্যের উৎসাহ তুঙ্গে। নিজে সেখানে উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দিরে প্রচুর মানুষের ঢল, প্রসাদ বিতরণও (Rathyatra 2025) হচ্ছে ব্যাপকভাবে। আর এই উদ্যোগকেই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা পুরীর প্রসাদ এনে রাজ্যে বিলির ঘোষণা করেছেন তিনি। তার কথায়, “তমলুক থেকে শুরু করে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, এমনকি মেছেদার ইসকন রথেও পুরীর মহাপ্রসাদ বিলি করব। পাঁচদিন ধরে চলবে এই কর্মসূচি।”

এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, “বিজেপির (BJP) কাছে ভোটের ভরাডুবির পর একমাত্র আশ্রয় ঈশ্বর। এখন ভগবানকেও টেনে নামানো হচ্ছে প্রতিপক্ষের ভূমিকায়। শুভেন্দুবাবু কি এতদিন পুরীর প্রসাদ দিতেন না? এখন হঠাৎ রাজ্যে বিতরণ করছেন কেন?” তার কটাক্ষ, “বাংলার দিঘার মন্দির দেখে যারা এসেছেন তারা বলছেন, প্রসাদ পেয়েছেন, ভক্তিতে মন ভরেছে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরিবারও যেতে চায়, কিন্তু তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন।”

এখানেই থামেননি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তার স্পষ্ট মন্তব্য, “দিঘার জগন্নাথ মন্দির বাংলার গর্ব। এই মন্দির নিয়ে যেকোনো অবমাননাকর মন্তব্য মানে গোটা বাংলাকে অপমান করা। কারা কোথায় যাবেন সেটা তাদের অধিকার। এ নিয়ে রাজনীতি করা নিন্দনীয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT