Dilip Ghosh : রামনবমী নিয়ে কি রাজনীতি হয়না? দিলীপ ঘোষের মন্তব্যে ঝড় বঙ্গ রাজনীতিতে

রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো: সংঘ থেকে আগেই এসেছে নতুন করে সক্রিয় হওয়ার বার্তা। কিছুদিন চুপ থাকার পর ফের বঙ্গ রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh )। দলের মধ্যে তাঁকে নিয়ে কে কি বলল সেই দিকে পাত্তা দিতে একেবারেই নারাজ তিনি। উল্টে স্বমহিমায় ফিরেছেন দিলীপ ঘোষ। দিঘাতে জগন্নাথ মন্দিরে সস্ত্রীক যাওয়া ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কম চর্চা হয়নি রাজনৈতিক মহলে। এমনকি শোনা গিয়েছে দলবদলের প্রসঙ্গও। তবে সেই জল্পনাকে পাত্তা না দিয়েই পুরানো ছন্দেই ফের আক্রমণ শানাচ্ছেন রাজ্যের শাসক দলকে। সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা। রথের প্রসাদ ও রথযাত্রা (Ratha Yatra) নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়েও করেছেন বিস্ফোরক মন্তব্য।

বাংলার বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ। যে কর্মসূচি নিয়ে রাজ্যসরকার। তার পাল্টা দিতেই পুরির জগন্নাথ দেবের প্রসাদ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা জুড়ে যে রথ রাজনীতি চলছে তা নিয়েই প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। তা নিয়েই বিজেপি নেতা বলেন, ” এই রাজ্যে সব কিছু নিয়ে রাজনীতি হয়। বিয়ে থেকে মৃত্যু। পুরোটাই রাজনীতি। জগন্নাথ দেবের রথ যাত্রাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার ওপর নির্ভর করে।” এর পরেই দিলীপের মুখে শোনা যায় সেই পুরানো প্রবাদ, “রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্যামী।” বাংলা জুড়ে রথযাত্রা নিয়ে যে আবহের সৃষ্টি হয়েছে তা নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করে দিলীর ঘোষের মন্তব্যে ঝড় উঠেছে।

আরও পড়ুন: Pakistani Spy : নৌবাহিনীর সদর দফতরে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচর, একাধিক গুরুত্বপূর্ন তথ্য পাচার মহিলা ISI এজেন্টকে

এদিন দিঘারর রথযাত্রার পাল্টা শুভেন্দু অধিকারীর কলকাতার রথ যাত্রা সম্পর্কেও মন্তব্য করতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh )। তিনি বলেছেন, ” দুর্গাপুজো বা কার্নিভাল কি রাজনীতি নয়? রামনবনী নিয়ে কি রাজনীতি হয়না? জগন্নাথ কেন বাদ থাকবেন? এটা কয়েক বছর আগে বিজেপি শুরু করেছিল। বিজেপি তো চাইবেই রথের একটা ভালো অলটারনেটিভ দিতে। এটা তো ভালো। এই অধর্মের রাজত্বে যদি ধর্ম জাগরণ হয়, ভক্তি বাড়ে ভালো কথা। সমাজের মঙ্গল হবে।” এই প্রসঙ্গে উল্লেখ্য, ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই হবে দিঘায় প্রথম রথযাত্রার সূচনা। অন্যদিকে বিজেপিও কলকাতা জুড়ে রথযাত্রার আয়োজন করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT