Air India Crash : এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্তে বড় সাফল্য, ‘ব্ল্যাক বক্স’ থেকে ডাউনলোড হয়েছে ডেটা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ১২ জুন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। আহমেদাবাদে ভেঙে পড়ে ২৪২ জনকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Crash) গুজরাট সরকারের দেওয়া সরকারি তথ্য অনুসারে দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। কি কারণে ঘটে গেল এত বড় দুর্ঘটনা তা নিয়েই চলছে তদন্ত। আর সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এয়ার ইন্ডিয়া বিমানে থাকা দুটি ব্ল্যাক বক্সে। সেই তথ্যই হয়ত এবার সামনে আসতে চলেছে কারণ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে ১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে উদ্ধার করা ব্ল্যাক বক্সগুলি থেকে তথ্য সফলভাবে ডাউনলোড করা হয়েছে এবং বিশ্লেষণ করা হচ্ছে।

দুর্ঘটনায় ব্ল্যাক বক্সগুলির মধ্যে থাকা একটি ফ্লাইট ডেটা রেকর্ডার, বা FDR, এবং একটি ককপিট ভয়েস রেকর্ডার, বা CVR – ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ব্যবহারযোগ্য ডেটা পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ব্ল্যাক বক্স পরীক্ষার জন্য আমেরিকা পাঠানোর কথাও জানা গিয়েছিল। সূত্রে খবর মিলেছিল যে সরকার বিমানে কি ঘটেছিল সেই তথ্যের ফরেনসিক পরীক্ষার জন্য FDR এবং CVR মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে পারে। তবে এর মধ্যে বড় খবর সামনে এসেছে। Aircraft Accident Investigation Bureau ক্র্যাশ প্রোটেকশন মডিউল বা CPM, এবং মেমরি মডিউল নিরাপদে বের করতে সফল হয়েছে এবং সমস্ত ডেটা ডাউনলোড করেছে। এই ব্ল্যাক বক্স থেকেই জানা যাবে দুর্ঘটনার আগে শেষ মুহূর্তে কি কি ঘটনা ঘটেছিল বা পাইলটদের মধ্যে হওয়া শেষ কথপোকথন কি ছিল।

আরও পড়ুন: Pakistani Spy : নৌবাহিনীর সদর দফতরে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচর, একাধিক গুরুত্বপূর্ন তথ্য পাচার মহিলা ISI এজেন্টকে

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে দুটি বাক্স – একটি কলেজ হোস্টেলের ছাদে পাওয়া গিয়েছে যেখানে বিমানটি ভেঙে পড়েছিল (Air India Crash) এবং অন্যটি দুর্ঘটনার ধ্বংসাবশেষের মধ্যে থেকে পাওয়া যায়। এই দুটি ব্ল্যাকবক্স ২৪ জুন নয়াদিল্লির AAIB ল্যাবে স্থানান্তরিত করা হয়েছিল এবং ওই দিনেই ডেটা সফলভাবে বের করা হয়েছিল বলেই জানা গিয়েছে। সরকার আরও জানিয়েছে, “সিভিআর এবং এফডিআর তথ্য বিশ্লেষণ চলছে। দুর্ঘটনার কারণগুলির ক্রম পুনর্গঠন এবং বিমান চলাচলের নিরাপত্তা বৃদ্ধিতে অবদান রাখার কারণগুলি চিহ্নিত করার প্রচেষ্টা চলছে।” এই ডেটা উদ্ধারের পর অনেকেই বলছেন এবার সামনে আসবে উড্ডয়নের মাত্র ৩৬ সেকেন্ড পর বিমান ভেঙে পড়ার কারণ উদ্ধারে আরও একধাপ এগানো গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT