IIT Kharagpur: আইআইটি খড়গপুরে একসঙ্গে দুটি ডিগ্রির সুযোগ এবার পড়ুয়াদের হাতে!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ভারতের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি (IIT Kharagpur) এবার উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য নিয়ে এল অভিনব সুযোগ। একসঙ্গে দুটি বিষয়ের স্নাতক ডিগ্রি অর্জনের পথ খুলে দিল আইআইটি খড়গপুর। এবার থেকে বিএসসি (Bsc) ও বিএড (B.ed) মিলিয়ে একটি ইন্টিগ্রেটেড ডিগ্রি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা তাও আবার দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাতার তলায়। এই অভিনব উদ্যোগে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে কেরিয়ার গড়ার প্রস্তুতিও একসঙ্গে নিতে পারবেন।

আরও পড়ুন:Panchayat 4 : ‘ফুলেরার গল্পে এবার ছায়া রাজনীতির ‘পঞ্চায়েত ৪’ কতটা ছুঁতে পারল মন?

প্রতিষ্ঠানের (IIT Kharagpur) এডুকেশন বিভাগের তরফে যে ইন্টিগ্রেটেড টিচিং এডুকেশন (Intrigrated Teaching Education) প্রোগ্রাম পড়ানো হয়, তারই একটি কোর্স এটি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই প্রোগ্রামের অধীনে বিএসসি-বিএড কোর্সটি করানো হয়। যেখানে পড়ুয়ারা একই সঙ্গে দুটি বিষয়ে স্নাতকের সুযোগ পান। একটি এডুকেশন, অন্যটি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা অর্থনীতিতে।

কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মোট ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে অবশ্যই থাকতে হবে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত। সেই বিজ্ঞপ্তিই জারি করা হয়েছে। আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে গিয়ে উল্লিখিত লিঙ্কে সমস্ত নথি জমা করে আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৭৫০ টাকা। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে আইআইটি, খড়গপুরের ওয়েবসাইট দেখে নিতে হবে।

সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (NCET)-এর মাধ্যমে। যে পরীক্ষার আয়োজন করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর পর এই পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে (IIT Kharagpur)। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়ারা এই কোর্সে এডুকেশনের পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও অর্থনীতি মধ্যে কোন বিষয়ে ডিগ্রি লাভের সুযোগ পাবেন, তাও ঠিক করা হবে। এর জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT