নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওতে জঙ্গি হামলা তারপর পাকিস্তানকে ভারতের জবাব অপারেশন সিঁদুর। টানা কয়েকদিন ভারত-পাক সীমান্তে জারি ছিল উত্তেজনা। পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। সিন্ধু নদী দিয়ে জল বয়ে যাওয়ার বদলে পাকিস্তানের জন্য বন্ধ হয়েছে জলের প্রবাহ। ২২ এপ্রিলের পর পর পর ঘটে গিয়েছে একাধিক ঘটনা। আরও অবনতি হয়েছে ভারত-পাকিস্তানের (India-Pakistan) সম্পর্ক। সেই ঘটনার পর চিনে মুখোমুখি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁদের মধ্যে কি হয়েছে কোনও আলোচনা নাকি শুধুই মুখ দেখাদেখিতেই হল ইতি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিনের বন্দর নগরী কিংদাওতে সাংহাই সহযোগিতা সংস্থার (SEO) বৈঠকে যোগ দিয়েছেন। ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর সামরিক অচলাবস্থার পর দুই দেশের তীব্র টানাপোড়েনের কোনও শীর্ষ ভারতীয় মন্ত্রীর এটাই ছিল প্রথম চিন সফর। সেখানেই উপস্থিত ছিল ভারতের মাটিকে বারবার রক্তাক্ত করা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও। ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার নিয়ে সীমান্তে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সামরিক অচলাবস্থার পর ভারত ও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠকের সম্ভাবনার কথা উল্লেখ করা হয় তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তবে তবে, পাকিস্তানের বিদেশমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে এসসিও সম্মেলনের সময় রাজনাথ সিং এবং খাজা আসিফের মধ্যে কোনও বৈঠকের পরিকল্পনা নেই।
আরও পড়ুন: Dilip Ghosh : রামনবমী নিয়ে কি রাজনীতি হয়না? দিলীপ ঘোষের মন্তব্যে ঝড় বঙ্গ রাজনীতিতে
তবে ভারত-পাকিস্তানের (India-Pakistan) উত্তাপের আবহে এদিন এসসিও বৈঠকে যোগ দিতে চিন সফরে গিয়ে ফের একবার কড়া অবস্থান নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) মঞ্চে একবারে কূটনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সন্ত্রাসবাদ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) তার সুস্পষ্ট ও কঠোর অবস্থান জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদ নিয়ে আপসের প্রশ্নই ওঠে না। চিন (China) ও পাকিস্তানের (Pakistan) কৌশলগত ‘নীরবতা’ এবং বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে ভারত (India)। চিনের (China) কিংডাওয়ে অনুষ্ঠিত এসসিও (SCO) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ বিবৃতির খসড়া নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। চিন ও পাকিস্তান, যারা বর্তমানে এসসিও-র (SCO) নেতৃত্বে রয়েছে, তারা খসড়া নথি থেকে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রসঙ্গ বাদ দিতে চেয়েছিল। এই প্রেক্ষাপটে রাজনাথ সিং (Rajnath Singh) স্পষ্টতই জানিয়ে দেন, এমন একটি নথিতে স্বাক্ষর করতে ভারত রাজি নয়, যা সন্ত্রাসবাদের মূল ইস্যুকে পাশ কাটিয়ে যায় এবং ভারতের অবস্থানকে দুর্বল করে। ফলে এসসিও এই ইস্যুতে কোনও যৌথ বিবৃতি প্রকাশ করতে পারেনি। অপারেশনের সিঁদুর প্রসঙ্গ তুলে ধরে রাজনাথ (Rajnath Singh) বলেন, “ভারত কেবল আত্মরক্ষাই করছে না, বরং ভবিষ্যতের সীমান্ত আক্রমণ রুখতেও প্রস্তুত।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
