SSC Protest: চাকরি না পাওয়া শিক্ষকদের এসএসসি আন্দোলনের আগেই ধৃত সুমন বিশ্বাস, পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসএসসি আন্দোলনের (SSC Protest) প্রাক্কালে উত্তপ্ত পরিস্থিতি। আন্দোলনের (SSC Protest) আগেই অভিযানে নামল পুলিশ। অভিযোগ, আন্দোলনে অশান্তির ছক। সেই অভিযোগের জেরেই গ্রেফতার চাকরি না পাওয়া শিক্ষক সুমন বিশ্বাস (Suman Biswas)। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ চুঁচুড়া থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে হাজির হয় সুমনের বাড়িতে। যদিও সুমন তখন বাড়িতে ছিলেন না, পরে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে আটক করে বিধাননগর পুলিশ।

আরও পড়ুন: Chattisgarh: মাওবাদী দমন অভিযান জারি, আইইডি বিস্ফোরণে শহিদ ছত্তিশগড়ের জওয়ান, আরও দুই আহত

একটি অডিয়ো ক্লিপকে কেন্দ্র করেই মূলত এই অভিযান। পুলিশ দাবি করেছে, সেই অডিওতে আন্দোলনের (SSC Protest) সময় গণ্ডগোল ও সহিংসতার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। এমনকি, পুলিশের উপরে বোমা হামলার কথাও শোনা যায় বলে দাবি ডিসি অনিশ সরকারের। এই প্রেক্ষিতেই অভিযান এবং পরবর্তী গ্রেফতার। যদিও সুমন বিশ্বাস নিজে আগেই দাবি করেছিলেন, অডিওটির সাথে তার বা আন্দোলনরত শিক্ষকদের কোনো যোগ নেই। তদন্তের দাবি জানিয়ে তিনি বলেছিলেন, ‘‘যারা এই আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নিচ্ছেন, তাঁরা কখনোই হিংসার পথে হাঁটবেন না।’’

সুমনের পরিবার এই ঘটনাকে অপমানজনক ও অমানবিক বলে অভিযোগ করেছে। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস ক্ষোভের সঙ্গে বলেন, “চোরের মতো আচরণ করা হল আমাদের সঙ্গে। সারা রাত বাইকে বসে পুলিশ পাহারা দিয়েছে। অসুস্থ মা-বাবা, ছোট ছেলেমেয়ের সামনে এই অভিযান কী বার্তা দিচ্ছে?” চাকরি না পাওয়া আরেক শিক্ষক চিন্ময় মণ্ডলও বলেন, “যদি হুমকি দিয়ে থাকে কেউ, পুলিশ তাদের ধরুক। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করার চেষ্টা গণতন্ত্রে কাম্য নয়।” অন্যদিকে, পুলিশের বক্তব্য, সম্ভাব্য হিংসা রুখতেই আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অডিও ক্লিপের সত্যতা, এবং সত্যিই কি সুমন তার সঙ্গে যুক্ত? তা নিয়ে এখন তদন্তের দিকেই তাকিয়ে রাজ্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole