Dilip mandal: গ্রেফতার আত্মগোপন করেও হল না শেষ রক্ষা

breakingnews অপরাধ জেলা রাজনীতি রাজ্য

দীর্ঘ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা(Deep political speculation) চলছিল, কোথায় গেলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল(MLA Dilip mondal)? তদন্ত এড়াতেই কি আত্মগোপন এর সিধান্ত? তিনি কি সত্যিই আত্মগোপন করেছেন? নাকি অন্য কোনো রহস্য জড়িয়ে এর সাথে? তৃণমূল বিধায়কের নিখোঁজ থাকার পেছনে কি রাজনিতিক কৌশল ছিল? অবশেষে কি হবে সেই রহস্যেরই পর্দাফাঁস?

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূলের মে মাসে এক রাজনৈতিক কর্মসূচি ও মিছিল (Political march) ঘিরেই বিতর্কের সূত্রপাত। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ মণ্ডল বিজেপি কর্মী এবং পুলিশকে উদ্দেশ্য করে আপত্তিকর ও হুমকির সুরে মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পরে সেই বক্তব্যের ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়া (Social media) এর দ্বারা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা (Political speculation) শুরু হয় এবং বিজেপির তরফে বিষ্ণুপুর থানায়(Bishnapur police station) আনুষ্ঠানিক অভিযোগ (Camplaint) দায়ের করা হয়।

আরও পড়ুন

ওডিশার পুরী থেকে বেঙ্গল STF-এর জালে ধরা পড়লেন তিনি। বুধবার তাঁকে কলকাতায় আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাই। সম্প্রতি এক রাজনৈতিক সভা থেকে বিজেপি কর্মী ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক(Controversy)। অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় মামলা দায়ের হয়। এরপর থেকেই আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না বিধায়ককে। তদন্তে নামে রাজ্য পুলিশ ও বেঙ্গল STF। সূত্রের খবর, মোবাইল লোকেশন ও বিভিন্ন সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন, দিলীপ মণ্ডল পুরীতে রয়েছেন। এরপর বিশেষ অভিযানে গিয়ে তাঁকে আটক করা হয়।এখনও অবধি এই ঘটনায় তৃণমূলের তরফে থেকে আনুষ্ঠানিকভাবে বড় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয় দেখানোর সংস্কৃতি নতুন নয়। তবে আইন আইনের পথেই চলবে, এই ঘটনাই তার প্রমাণ। এখন নজর কলকাতায় আনার পর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। আদালতে তোলা হলে তদন্তে আরও কী তথ্য সামনে আসে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *