PM Narendra Modi reaction on budget:বিকশিত ভারতের পথে মসৃণ সড়ক স্থাপন করল বাজেট: প্রধানমন্ত্রী!

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো:কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশের প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi reaction on budget) বলেছেন, “এই বাজেট শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং ভারতের ভবিষ্যৎ উন্নয়নের স্পষ্ট রূপরেখা।” অর্থমন্ত্রী নির্মলা সীতারামের টানা নবমবার পেশ করা এই বাজেটকে প্রধানমন্ত্রী উচ্চ মূলধনী ব্যয় এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে নিখুঁত ভারসাম্য স্থাপনের এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/01/balochistan-coordinated-attacks-security-forces-clash/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “অর্থমন্ত্রী নির্মলা সীতারামের (Nirmala Sitharaman) টানা নবমবার বাজেট পেশ ভারতের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করার বার্তা প্রদান করেছে। এটি বিশ্বাসভিত্তিক শাসনব্যবস্থা এবং সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামোর সরল প্রতিফলন।” তিনি উল্লেখ করেন, ভারত কেবল দ্রুততম অর্থনীতি হতে চায় না, বরং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে।

বাজেটকে ‘ঐতিহাসিক’ ও ‘ভবিষ্যতমুখী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi reaction on budget) বলেন, “এতে দেশের নারীনেতৃত্বের শক্তিশালী উপস্থিতি স্পষ্ট। নারী অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামের (Nirmala Sitharaman) টানা নবম বাজেট পেশ একটি নতুন নজির তৈরি করেছে। এটি দেশের সম্ভাবনা ও আকাঙ্ক্ষার এক বিস্তৃত ‘সুযোগের হাইওয়ে’ তৈরি করেছে, যা বর্তমান লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি আরও মজবুত করবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

২০২৬ সালের বাজেট ‘রিফর্ম এক্সপ্রেস’-কে নতুন শক্তি ও গতি দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই বাজেট ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত (Vikshit Bharat 2047) গড়ার লক্ষ্যে এক দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। শুধু দ্রুত বৃদ্ধির হার নয়, বরং দীর্ঘমেয়াদি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই এই নীতির মূলমন্ত্র।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) ভাষায়, এই বাজেট একদিকে দেশকে অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ করবে, অন্যদিকে সামাজিক অন্তর্ভুক্তি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে বিকশিত ভারতের পথকে মসৃণ করবে।