Event Management Course: দ্বাদশ পেরিয়ে ওয়েডিং প্ল্যানার হওয়ার স্বপ্ন, কোথা থেকে মিলবে প্রশিক্ষণ?

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: গোলাপ ফুলে সাজানো বাসরঘর, ব্যান্ড বাজনার তালে বর কনের প্রবেশ, সিনেমার মতো রঙিন আয়োজন ওয়েডিং প্ল্যানিংয়ের কল্পনা অনেকেই করেন। কিন্তু দ্বাদশ শ্রেণি শেষ করে এই পেশায় আসতে চাইলে প্রথমেই জানা দরকার কোথা থেকে শুরু করা সম্ভব। দেশে এখনও সরাসরি স্নাতক স্তরে ‘ওয়েডিং প্ল্যানিং’ (Event Management Course) নামে কোনও বিষয় পড়ানো হয় না। তবে হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management) বা ইভেন্ট ম্যানেজমেন্টের অধীনে বিয়ের অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত পড়াশোনার সুযোগ আছে। বিভিন্ন প্রতিষ্ঠান কলা (Arts) এবং বিজ্ঞান (Science) দুই শাখার অধীনে কোর্স করায়। ডিগ্রি না থাকলেও এই ক্ষেত্রে কাজ শুরু করা যায়, কারণ ডিপ্লোমা (Diploma) ও সার্টিফিকেট (Certificate) কোর্সের প্রচলন রয়েছে। অনলাইন, অফলাইন বা হাইব্রিড পদ্ধতিতে এই প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষার্থীরা হাতেকলমে কাজ শিখে নিতে পারেন। একই সঙ্গে স্থানীয় কোনও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় ফ্রেশার (Fresher) হিসেবে ইন্টার্নশিপের সুযোগও থাকে, যেখানে মাঠের কাজ শেখা ও সংযোগ বাড়ানোর সুযোগ মেলে।

আরও পড়ুন: Bollywood Actor’s Diet: চরিত্র বদলালেই বদলায় খাদ্যাভ্যাস, আমির থেকে রণবীরের যাত্রা

সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই নানা ধরনের কোর্স চালু আছে। মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রপ্রেনিয়রশিপের অধীনে আইটিআই (ITI)-র মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্টের (Event Management Course) প্রশিক্ষণ নেওয়া যায়। দূরশিক্ষা বিশ্ববিদ্যালয় ইগনু পড়ায় ‘বেসিকস অফ ইভেন্ট ম্যানেজমেন্ট’ (Event Management Course) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ স্কিলস থেকেও সার্টিফিকেট কোর্স করা যায়, পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও পেশাদার কোর্স চালায়। তবে শুধু পড়াশোনা নয়, নিজের দক্ষতার প্রমাণ দিতে হবে পোর্টফোলিওর (Portfolio) মাধ্যমে। কোথায় কী আয়োজন করেছেন, কী ধরনের সাজসজ্জা, কীভাবে অতিথি সামলানো হয়েছে, এই সব তথ্যকে ছবি ও ভিডিও দিয়ে সাজাতে হবে যাতে ক্লায়েন্ট এক নজরে বুঝতে পারেন আপনার যোগ্যতা কতটা।

আজকের দিনে সমাজমাধ্যমও বড় ভূমিকা নেয়। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আয়োজনের ছবি ও ভিডিও শেয়ার করলে প্রচার দ্রুত ছড়িয়ে পড়ে, কাজ পাওয়াও সহজ হয়। এই পেশায় সফল হতে হলে শুধু সৃজনশীলতা নয়, কথোপকথনের দক্ষতা, সমস্যা সামলানোর ক্ষমতা, ক্লায়েন্টের বাজেট ও প্রয়োজন বোঝার কৌশল এবং বাজারে কোন ধরনের আয়োজন জনপ্রিয় তার উপর গবেষণার অভ্যেস তৈরি করতে হবে। ক্যাটারার, সাজসজ্জাকারী, সাউন্ড ও লাইট টিমের মতো বিভিন্ন অংশীদারের সঙ্গে সম্পর্ক যত মজবুত হবে, আয়োজনও তত নির্বিঘ্নে সম্পন্ন হবে। তাই ওয়েডিং প্ল্যানিং (Event Management Course) কোনও এক দিনের চাকরি নয়, বরং অভিজ্ঞতা, সংযোগ এবং দক্ষতার উপর দাঁড়ানো এক দীর্ঘমেয়াদি কর্মজীবনের পথ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole