নিউজ পোল ব্যুরো: টেলি পাড়ার অন্দরে কলাকুশলীদের অন্তর্নিহিত কোন্দল নতুন কথা নয়। এর আগে বড় বড় সফল ধারাবাহিকের ক্ষেত্রে মুখ্য চরিত্রদের মধ্যে ধারাবাহিকের শ্যুটিং ছাড়া মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল। যার মধ্যে অন্যতম ‘মিঠাই’ ধারাবাহিকের আদৃত ও সৌমিতৃষা এবং ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জিতু ও দ্বিতীপ্রিয়া। এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়নি বলেই শোনা যায়। তবে এবার সেই একই সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা গেছে ‘জোয়ার ভাঁটা’ নিশা ও উজির মধ্যে। টেলি পাড়ার অন্দরে জোর খবর অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এবং আরত্রিকা মাইতির সম্পর্ক নাকি তলানিতে এসে ঠেকেছে। যার ফলে ধারাবহিক ছাড়তে পারেন আরাত্রিকা। তবে সত্যিই কি এমন কিছু ঘটেছে?
আরও পড়ুন: Susmita Dey: আর জি কর কাণ্ডের ছায়া এবার ধারাবাহিকে, সুস্মিতা আসছেন ‘তিলোত্তমা’ হয়ে
ধারাবাহিকের পরিচালক আগেই জানিয়েছিলেন এমন মনগড়া রটনা কেন চারিদিকে ছড়িয়ে পড়ছে তিনি নিজেই বুঝতে পারছেন না। যেখানে কাহিনির মূল গল্প দুই বোনকে নিয়ে সেখানে একজনকে নিয়ে কাহিনি চালানো সম্ভব নয়। এমনকি তিনি এও জানিয়েছেন শ্রুতি ও আরাত্রিকার মধ্যে অনস্ক্রিন ও অফস্ক্রিন সম্পর্ক যথেষ্ট ভাল।
এবার মুখ খুললেন স্বয়ং শ্রুতি দাস (Shruti Das) নিজেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি তীব্র বিরোধীতা করেছেন এই ধরনের রটনার। জল্পনায় জল ঢেলে তিনি লিখেছেন কিছু অতিরঞ্জিত প্রতিবেদনের কারণেই কো-আর্টিস্টদের মধ্যে অশান্তি ও বিভেদ সৃষ্টি হয়। অনেকেই ভাবেন এগুলো পেড নিউজ আর সেই কারণেই শুরু হয় ঝামেলা। তাঁর বক্তব্য অনুযায়ী, এটা তাঁদের কাজের জায়গা, কোনো যুদ্ধক্ষেত্র নয়। এরপর তিনি আরও লেখেন, “শ্রুতি দাস আর আরাত্রিকা মাইতি যেদিন বাদ হবেন জানবেন ‘জোয়ার ভাঁটা’র লাস্ট এপিসোড সেদিন টেলিকাস্ট হবে প্রবাবলি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
