নিউজ পোল ব্যুরো: বাঙালিদের কাছে ভাত ঘুম একটি অত্যন্ত আরামদায়ক অভ্যাস। অনেকেই আছেন যাঁদের দুপুরে খাওয়াদাওয়ার পর একটু ঘুম না দিলে চলেনা। আপনিও কি সেই দলেই পড়ছেন? ভরপেট খাওয়াদাওয়ার পর বেশ কিছু নিত্যদিনের অভ্যাস আমাদের আছে যা অজান্তেই আমাদের শরীরের ক্ষতি করছে, ডেকে আনছে হজমের (Digestion) সমস্যা।
আরও পড়ুন: Monsoon Tips: বর্ষা পড়তেই রোগের উপদ্রব শুরু? সুস্থ থাকতে মেনে চলুন এই ৫ উপায়
ভাত ঘুম: খাওয়াদাওয়ার পরেই বিছানা গুছিয়ে ঘুমাতে যাচ্ছেন? অনেকের এই নিত্য অভ্যাস অজান্তেই ডেকে আনছে হজমের সমস্যা। খাওয়াদাওয়ার পরে এই ঘুমের কারণে আমাদের অ্যাসিডের মত সমস্যা হতে পারে কারণ খেয়েই শুয়ে পড়লে খাবার হজমে সহায়ক অ্যাসিড উল্টোপথে খাদ্যনালীতে চলে আসে। এছাড়াও ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’ হজমের অসুখে আপনাকে ভুগতে হতে পারে।
খাওয়ার পরে স্নান: ভারী খাবার খাওয়ার পরে কখনওই স্নান করতে যাওয়া উচিৎ নয়। খাবার পরে আমাদের শরীর সেই খাবার হজম (Digestion) করার প্রক্রিয়ায় লিপ্ত হয়। এর মধ্যে স্নান করলে শরীরের তাপমাত্রা পরিবর্তন হয়। ফলে হজমে সমস্যা হতে পারে।
খাওয়ার পরে চা, কফি, ধূমপান: খাবার পরে অনেকেরই চা, কফি বা সিগারেট খাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এতে আয়রন শোষণের ক্ষমতা কমে যায়, হজমের সমস্যা হয়, হজমের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। তাই এই অভ্যাস বর্জন করাই বাঞ্ছনীয়।
খাওয়ার পরে ছোটাছুটি: অফিস বা স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। ভরপেট খেয়ে তারা নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য ছোটাছুটি শুরু করে বাস, ট্রেন ধরার জন্য। খাবার খাওয়ার পর অন্তত ১ ঘণ্টা নিজেকে শান্ত রাখুন। এছাড়াও যাঁরা শরীরচর্চা করেন তাঁদেরও উচিৎ নয় ভারী খাবার খেয়ে ব্যায়াম করা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
