নিউজ পোল ব্যুরো: ছোট্ট মীরার অন্নপ্রাশন (Rice Ceremony) ঘিরে এদিন ছিল একেবারে ঘরোয়া অথচ আবেগে ভরা আয়োজন। মা অহনা দত্ত-র (Ahana Dutta) কোলে বসেই প্রথমবার প্রসাদ খেল ছ’মাসের মীরা। তবে অনুষ্ঠানে দেখা গেল না অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়-কে। ফলে রীতিমতো আলোচনায় উঠে এসেছে এই পারিবারিক দূরত্বও। কিছুদিন আগেই অহনা জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারি মেয়ের মুখে প্রসাদের অনুষ্ঠান হবে। কথা মতো রবিবার সকালে পুজোর মাধ্যমে সম্পন্ন হয় অন্নপ্রাশন। নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) পেজে সেই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, সাজানো ছাদের প্যান্ডেলে পুজোর আয়োজন হয়েছে। কোলে মীরাকে নিয়ে বসে আছেন অহনা (Ahana Dutta)। খুদের পরনে ছিল সাদা-হলুদ ফ্রক, সঙ্গে হলুদ বো—একেবারে পুতুলের মতো লাগছিল তাকে। অহনার পরনে ছিল কমলা পাড়ের অফ-হোয়াইট শাড়ি, আর বাবা দীপঙ্করের গায়ে হালকা কমলা পাঞ্জাবি ও সাদা পাজামা।
অনুষ্ঠানের মূল মুহূর্তে বাবা দীপঙ্করই মেয়ের মুখে প্রসাদ তুলে দেন। পাশে বসে শাঁখ বাজাতে শোনা যায় অহনাকে (Ahana Dutta)। সাধারণত বাঙালি রীতিতে মামারবাড়ি থেকে অন্নপ্রাশনের আয়োজন হয়। কিন্তু অহনার সঙ্গে তার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের মনোমালিন্য এখনও মেটেনি বলেই জানা যায়। তাই নাতনির এই বিশেষ দিনেও মাতৃপরিবারের কাউকে দেখা যায়নি। ফলে বাবার হাতেই প্রথম প্রসাদ খেল মীরা। এর আগে একটি ভিডিওতে অহনা জানিয়েছিলেন, ২২ তারিখ হবে ঘরোয়া পুজো ও নিরামিষ ভোজের আয়োজন, আর ১ মার্চ হবে বড় করে উদযাপন। সমস্ত নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এদিনের অনুষ্ঠান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে নিজের জায়গা পাকা করেছেন অহনা দত্ত। ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে পথচলা শুরু হলেও জনপ্রিয়তা পান ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে খলনায়িকা মিশকার চরিত্রে অভিনয় করে। এই ধারাবাহিক চলাকালীনই তার জীবনে আসে প্রেম, বিয়ে এবং মাতৃত্বের সুখবর। আর এবার সেই ভালবাসারই নতুন অধ্যায়—মীরার অন্নপ্রাশন—ধরা রইল পরিবারের অন্তরঙ্গ মুহূর্তে।
