CAA implementation in West Bengal:কারা পাবেন নাগরিকত্ব আর কার হবে বাতিল? বাংলার জন্য সিএএ-র নতুন পরিকাঠামো ফাঁস!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এই পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠকের পরেই রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA implementation in West Bengal) কার্যকর করার প্রক্রিয়াটি পূর্ণাঙ্গ প্রশাসনিক রূপ পেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিশেষ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করেছে, যা সরাসরি নাগরিকত্ব প্রদান বা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/22/rahul-gandhi-bhiwandi-court-rss-defamation-case-hearing-update/

ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশনস-এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রাখা হয়েছে ইনটেলিজেন্স ব্যুরো, পাসপোর্ট অফিস এবং ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের। এছাড়াও পরামর্শদাতা হিসেবে রাজ্য সরকারের প্রতিনিধি থাকার সুযোগ রাখা হলেও মূলত কেন্দ্রীয় কাঠামোর মাধ্যমেই এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে। এর ফলে রাজ্য সরকারের অসহযোগিতা বা প্রশাসনিক জটিলতাকে এড়িয়ে সরাসরি আবেদনকারীদের নাগরিকত্ব (CAA implementation in West Bengal) দেওয়ার পথ পরিষ্কার হয়ে গেল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপটি মূলত মতুয়া সম্প্রদায় এবং সীমান্ত জেলাগুলোর শরণার্থী ভোটব্যাংকের ওপর গভীর প্রভাব ফেলবে। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মীয় কারণে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করা এখন সময়ের অপেক্ষা মাত্র। তৃণমূল কংগ্রেস এই আইনকে শুরু থেকেই ‘বৈষম্যমূলক’ বলে বিরোধিতা করে এলেও, ভোটের মুখে কেন্দ্রের এই ঘোষণা রাজ্য রাজনীতিতে শাসক ও বিরোধী—উভয় শিবিরের মধ্যেই এক প্রবল স্নায়ুযুদ্ধের সৃষ্টি করেছে।