নিউজ পোল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে উত্তাপ বাড়ছে। নির্বাচনী প্রতিশ্রুতি পত্রে যুবকদের আকর্ষণ করতে এবার বিশেষ পরিকল্পনা হাতে নিচ্ছে বিজেপি। সূত্রের খবর, ভোটের আগে যুবকদের জন্য ‘উৎসাহ ভাতা’ হিসাবে মাসে ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রাখা হতে পারে। তবে এ ভাতার সঙ্গে থাকবে কিছু শর্তও।
আরও পড়ুন:Cyber Fraud: মোবাইল অ্যাপের জাল বিছিয়ে প্রতারণা, কলকাতায় গ্রেফতার ছ’জন সাইবার দুষ্কৃতিকারী
রাজ্য সরকারের ইতিমধ্যের ‘যুব-সাথী’ প্রকল্প অনুযায়ী বেকারদের মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। এর তুলনায় বিজেপির প্রস্তাবিত ব্যবস্থা অনেক বড় ও আকর্ষণীয়। প্রাপ্ত সূত্রের খবর, নির্বাচনী সংকল্প পত্রে ১৮ থেকে ৪০ বছর বয়সি বেকারদের জন্য যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ না করলে বা মাঝপথে ছেড়ে দিলে ভাতা বন্ধ হয়ে যাবে।বিজেপি নেতৃত্বের মধ্যে সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্য এই প্রস্তাবের প্রাথমিক পর্যালোচনা শুরু করেছেন। বিজেপি সূত্র বলছে, এই ভাতার উদ্দেশ্য শুধুমাত্র অর্থ বিতরণ নয়, যুবকদের কর্মসংস্থানে উৎসাহিত করা এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলা। সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আমরা ভাতা সর্বস্ব করে দিতে চাই না। যুবকদের যাতে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পায়, সেই চেষ্টা করব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এমন প্রস্তাব শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় বিজেপিকে আরও শক্তিশালী অবস্থানে রাখতে পারে। নির্বাচনী ময়দানে প্রতিটি দলই যুবকদের মনোযোগ আকর্ষণ করতে তৎপর, আর এই ‘উৎসাহ ভাতা’ সেই প্রতিযোগিতার অন্যতম বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।
