নিউজ পোল ব্যুরো: তীব্র গরমের দাপট কাটতেই রাজ্যজুড়ে আবহাওয়ায় এসেছে বড়সড় পরিবর্তন (Weather Update)। শীত বিদায় নিয়েও যেন যেতে পারছে না। ভরা চৈত্রে হঠাৎ শীতের আমেজে বাংলায় (Weather Update)। চলতি সপ্তাহেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। এর ফলে আপাতত স্বস্তি মিলছে গরমের হাত থেকে, আর তৈরি হচ্ছে মনোরম ও তুলনামূলক ঠান্ডা আবহ। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার এই বদল চোখে পড়ছে (Weather Update)। একদিকে যেখানে তাপমাত্রা ক্রমশ বাড়ছিল, সেখানে হঠাৎই কালবৈশাখীসদৃশ ঝড় ও বৃষ্টির কারণে পারদ অনেকটাই নেমে এসেছে। এই পরিস্থিতি চলতি সপ্তাহ জুড়েই বজায় থাকবে বলে জানা গিয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বিভিন্ন জেলায় (Weather Update)।
আরও পড়ুন: R G Kar Lift Accident : আর জি করের ‘মৃত্যু লিফট’! চিকিৎসা করাতে এসে কীভাবে ঘটল এই মর্মান্তিক পরিণতি?
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি (Weather Update)। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত হতে পারে। ফলে গরমের তীব্রতা অনেকটাই কমে থাকবে (Weather Update)। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ছবি দেখা যাবে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অন্তত বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝেমধ্যে দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি নামতে পারে, যা স্বাভাবিকভাবেই তাপমাত্রা কম রাখতে সাহায্য করবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Kolkata Weather update)। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রির কাছাকাছি। দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে, আর মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে (Weather Update)। এর ফলে শহরবাসী গরমের থেকে কিছুটা স্বস্তি পাবেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Update)অনুযায়ী, বুধবার পর্যন্ত এই মনোরম আবহাওয়া বজায় থাকতে পারে। তবে এরপর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সপ্তাহের শেষে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে, চলতি সপ্তাহে গরমের তীব্রতা থেকে কিছুটা রেহাই মিললেও ঝড়বৃষ্টির দাপট থাকছে রাজ্যজুড়ে (Weather Update)।
