R G Kar Lift Accident : আর জি করের ‘মৃত্যু লিফট’! চিকিৎসা করাতে এসে কীভাবে ঘটল এই মর্মান্তিক পরিণতি?

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: ভয়াবহ, মর্মান্তিক, আতঙ্ক ছড়ানো এই তিন শব্দেই যেন ধরা পড়ে শুক্রবার ভোরের সেই বিভীষিকাময় ঘটনা (R G Kar Lift Acciden)। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আবারও উঠে এল শিরোনামে, আর সঙ্গে ফের জোরালো হল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন (R G Kar Lift Acciden)। দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু সেই আসা আর ফেরা এক হলো না। পরিবারকে সঙ্গে নিয়ে লিফটে ওঠার পর আচমকাই ঘটে বিপত্তি। উপরে ওঠার বদলে লিফট হঠাৎ নীচের দিকে নামতে শুরু করে। যান্ত্রিক ত্রুটির জেরে লিফট গিয়ে থামে বেসমেন্টে যা মূলত স্টোররুম হিসেবে ব্যবহৃত হয় (R G Kar Lift Acciden)।

আরও পড়ুন: LPG : বাণিজ্যিক এলপিজি বরাদ্দ ২০% থেকে ৪০%! সরকারের সিদ্ধান্তে স্বস্তি না সংশয়

সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, বেসমেন্টের লিফটের সামনে থাকা লোহার গেটে তালা দেওয়া ছিল। লিফটের দরজা খুললেও, বাইরে বেরনোর কোনও উপায় ছিল না। ভিতরে আটকে পড়েন তিনজনই। প্রায় এক ঘণ্টা ধরে সাহায্যের অপেক্ষায় ছিলেন তারা, কিন্তু সেই সাহায্য আর সময়মতো পৌঁছয়নি। আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেসমেন্টে যাওয়ার সিঁড়ির গেটেও তালা দেওয়া ছিল। অর্থাৎ, বাইরে থেকে কেউ সাহায্য করতে এলেও সেখানে পৌঁছনোর কোনও পথ খোলা ছিল না। চাবি কোথায়, তা নিয়েও ছিল চরম বিভ্রান্তি। ফলে উদ্ধারকাজ কার্যত থমকে যায়। এই ঘটনার পর ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, ২০২৪ সালের অগাস্ট মাসে ঘটে যাওয়া আর জি কর কাণ্ডের পর নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবে কার্যকর হয়নি (R G Kar Lift Acciden)। কাগজে কলমে কমিটি গঠন হলেও, মাঠে তার কোনও প্রতিফলন নেই বলেই দাবি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে শাসকদলের তরফে বলা হচ্ছে, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে একটি সরকারি হাসপাতালের বেসমেন্টে কেন একাধিক গেটে তালা থাকবে? (R G Kar Lift Acciden) জরুরি পরিস্থিতিতে উদ্ধার ব্যবস্থার এত অভাব কেন? একটি শিশুকে চিকিৎসা করাতে এসে বাবার মৃত্যুর এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ফাঁকফোকরকে নগ্নভাবে সামনে এনে দিল। এখন দেখার, এই মর্মান্তিক ঘটনার পর আদৌ কোনও বাস্তব পরিবর্তন হয় কি না (R G Kar Lift Acciden)।