Jiban Krishna Saha: এবার ED-এর জালে বড়ঞার তৃণমূল বিধায়ক, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আগে চাপ বাড়ল তৃণমূলের।  SSC-র নবম-দশম মামলায় ফের তৎপর ED। নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির জালে বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। সোমবার সকাল বেলায় ইডির আধিকারিকরা মোট ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। হানা দেয় জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও। ED-র গাড়ি ও আধিকারিকদের দেখে পাঁচিল টপকে পালাতেও চেষ্টা করেন তিনি। কিন্তু তাতেও হল না শেষরক্ষা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা।

সোমবার তদন্তে অসহোযোগিতার অভিযোগে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে ইডি। ED সূত্রে খবর, সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তল্লাশি অভিযানে, আসতে দেখেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন। তবে তাতে লাভ কিছুই হয়নি। ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে ফোনগুলিকে। তার পরেই তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। টানা চারঘণ্টা ধরে বিধায়ককে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে । আজই তাঁকে বড়ঞা থেকে কলকাতায় কলকাতার সিজিও কমপ্লেক্সে এনে পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে।

আরও পড়ুন: TMC: মুর্শিদাবাদ থেকে বীরভূম, নিয়োগ মামলায় জীবনকৃষ্ণ ও মায়া সাহার বাড়িতে ইডির হানা

ED সূত্রে খবর, প্রমাণ মিলেছে বিধায়ক ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা লেনদেনের। ইডি তাঁর বিরুদ্ধে তদন্তে অসহোযোগিতার অভিযোগ এনেছে বলেই সূত্রের খবর। এদিন বীরভূমের(Birbhum) সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও পৌঁছয় ইডির(ED)আরেকটি দল। মায়া সাহা জীবনকৃষ্ণ সাহার পিসি। পাশাপাশি  মুর্শিদাবাদে জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতেও ED-র হানা দেয়। প্রসঙ্গত, ২০২৩ সালেও সিবিআই হানার সময়ও ফোন ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেই ফোন পেতে পুকুরে নামতে হয়েছিল আধিকারিকদের। তার পর এবারেই সেই একই ঘটনা। কি এমন গোপন তথ্য রয়েছে তাঁর ফোনে ? তদন্তকারীদের হাতে গেলে কি কোনও রাঘব বোয়ালের নাম আসবে? তাঁদের আটকাতেই এই বারবার এই ফোন নষ্ট করারর পথে হাটছে জীবনকৃষ্ণ। উঠছে একাধিক প্রশ্ন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole