LPG : বাণিজ্যিক এলপিজি বরাদ্দ ২০% থেকে ৪০%! সরকারের সিদ্ধান্তে স্বস্তি না সংশয়

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinders) সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শনিবার কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) সচিব নীরজ মিত্তল (Neeraj Mittal) দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে চিঠি পাঠিয়ে জানান, আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাণিজ্যিক এলপিজির (Commercial LPG Supply) বরাদ্দ ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হবে। এই সিদ্ধান্তের লক্ষ্য হল বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে জ্বালানির ঘাটতি কমানো এবং স্বাভাবিক পরিষেবা বজায় রাখা।

আরও পড়ুন: Weather Update : বিকেলেই ঝড়ের তাণ্ডব! দমকা হাওয়া আর বৃষ্টিতে কাঁপছে বাংলা, কবে মিলবে স্বস্তি?

মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, অতিরিক্ত এই ২০ শতাংশ বাণিজ্যিক সিলিন্ডার প্রধানত রেস্তোরাঁ, ধাবা, হোটেল, ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, ডেয়ারি শিল্প, সরকারি বা স্থানীয় স্বশাসিত সংস্থার পরিচালিত ভর্তুকিযুক্ত ক্যান্টিন, কমিউনিটি কিচেন এবং অভিবাসী শ্রমিকদের জন্য ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি (FTL LPG Cylinders) ব্যবহারের ক্ষেত্রে বরাদ্দ করা হবে। একই সঙ্গে অগ্রাধিকারের তালিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে কোনও ক্ষেত্র বঞ্চিত না হয়। তবে এই ঘোষণাকে ঘিরে সংশয় কাটেনি গ্যাস ডিস্ট্রিবিউটরদের মধ্যে। তাদের মতে, প্রথম পর্যায়ে ২০ শতাংশ বরাদ্দের যে ঘোষণা করা হয়েছিল, তাতেই শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও বাস্তবে সেই চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। বহু স্কুল, মিড ডে মিল (Mid-Day Meal Scheme) প্রকল্প এবং হাসপাতাল এখনও পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার পাচ্ছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পূর্বাঞ্চলের গ্যাস ডিলারদের একাংশের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে প্ল্যান্টগুলির কাছে পর্যাপ্ত এলপিজি (LPG) মজুত নেই। ফলে নতুন করে বরাদ্দ বাড়ানো হলেও তা কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে হোটেল ও রেস্তোরাঁ শিল্পে এই অতিরিক্ত সরবরাহ পৌঁছবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তেল সংস্থার এক আধিকারিকের মতে, অতীতে বাণিজ্যিক গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের ফলেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। গৃহস্থালির এলপিজি (Domestic LPG) বুকিংয়ে অস্বাভাবিক চাপ এবং কালোবাজারির প্রবণতা বেড়ে যায়। বর্তমান সিদ্ধান্ত সেই পরিস্থিতি সামাল দেওয়ারই চেষ্টা। মন্ত্রকের সূত্রে খবর , বিভিন্ন ক্ষেত্রের চাহিদা বিচার করে ডিলারদের পাঠানো তালিকার ভিত্তিতেই নতুন বরাদ্দ নীতি তৈরি হয়েছে। তবে কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি।