Weather Update : বিকেলেই ঝড়ের তাণ্ডব! দমকা হাওয়া আর বৃষ্টিতে কাঁপছে বাংলা, কবে মিলবে স্বস্তি?

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চৈত্রের শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনায় ভিজছে গোটা বাংলা। সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিনই দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে (Weather Update)। এমনকি পবিত্র ঈদের দিন সকাল থেকেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Update) অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update ) যে কোনও সময় কালবৈশাখীর দাপট শুরু হতে পারে। সঙ্গে রয়েছে দমকা ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা (Low Pressure Trough) বিস্তৃত রয়েছে, যা জম্মু-কাশ্মীর থেকে ছত্তীসগড় পর্যন্ত প্রসারিত। এই দুই প্রাকৃতিক উপাদানের যৌথ প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও অস্থির হয়ে উঠবে (Weather Update)।

আরও পড়ুন: Yuva Sathi : যুব সাথীর টাকা পাচ্ছেন না? জেনে নিন অ্যাকাউন্টে টাকা না ঢোকার আসল কারণ

বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। এই সব এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় (Thunderstorm) বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। শনিবার পর্যন্ত এই অস্থির আবহাওয়া বজায় থাকলেও রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)। তবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার ইঙ্গিত মিললেও সপ্তাহের শেষভাগে আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার থেকে পুনরায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather Update ) একই রকম আবহাওয়ার প্রভাব দেখা যাবে। বুধবার পর্যন্ত সেখানে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে (Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ ও কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে, যা স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে(Weather Update)।