নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ জুড়ে ফের একবার মৌসুমী নিম্নচাপের দাপট! দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Alert) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Report)। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি (Low Pressure) বর্তমানে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সক্রিয় অবস্থায় রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা নতুন করে ঘনীভূত হওয়ায় রাজ্যজুড়ে বৃষ্টির দাপট (Heavy Rain) বেড়েছে।
আরও পড়ুন: West Bengal Rain Alert: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, কোন জেলায় কবে আসছে ভারী বর্ষা?
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন—১৫, ১৬ ও ১৭ জুলাই—ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Alert) রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Alert) রয়েছে।
বৃষ্টি বাড়লে স্বাভাবিকভাবেই নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে, যদি নিম্নচাপ আরও গভীর হয় এবং ডিভিসি (DVC) থেকেও জল ছাড়া শুরু হয়, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হতে পারে। নিচু এলাকাগুলোতে বন্যার ঝুঁকি থেকেই যাচ্ছে।
উত্তরবঙ্গেও (South Bengal) বৃষ্টি অব্যাহত। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরে ১৫ ও ১৬ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জুলাই থেকে কিছুটা বৃষ্টির দমক কমলেও, ২০ জুলাই থেকে আবারও বর্ষার দ্বিতীয় ধাক্কা অনুভব করা যেতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সমুদ্রও রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। ফলে পরবর্তী ২৪ ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
