বোমা-কাণ্ডের সূত্র খুঁজতে ক্যানিংয়ে NIA, প্রাক্তন বিধায়কের একাধিক ঠিকানায় অভিযান।

breakingnews দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: ভাঙড়ের বিস্ফোরণকাণ্ডের তদন্তে নতুন করে গতিবিধি বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আজ (বৃহস্পতিবার) সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক Shaukat Molla-র জীবনতলা ও মৌখালির বাড়ি, পাশাপাশি তাঁর দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়।

NIA সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার দক্ষিণ বামুনিয়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে তদন্তভার হাতে নেয় এনআইএ। এই মামলায় আগেই স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই শুরু হল ববার নুতুন করে তল্লাশি অভিযান। এলাকার বিভিন্ন ব্যক্তি ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এর অংশ হিসেবেই প্রাক্তন বিধায়কের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান। তদন্তকারীরা বিভিন্ন নথি, ডিজিটাল তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক সামগ্রী খতিয়ে দেখেন। যদিও তল্লাশি শেষে কী কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবারও জোর চর্চা শুরু হয়েছে। তবে তদন্ত এখনও চলমান থাকায় এনআইএ কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত বা অভিযোগের কথা প্রকাশ্যে আনেনি। তদন্তকারীদের মূল লক্ষ্য, বিস্ফোরণকাণ্ডের সঙ্গে জড়িত সম্ভাব্য সমস্ত যোগসূত্র খুঁজে বের করা এবং ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের সামনে আনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla