নিউজ পোল বাংলা: ট্রায়াল রানের পর আগামী সপ্তাহে এসি ট্রেনের (AC Local Train) পরিষেবা পাবে যাত্রীরা। সোমবার থেকে শিয়ালদহ পূর্ব রেল শাখায় (Eastern Railway Division) চলবে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে রাণাঘাট পর্যন্ত যাত্রী পরিষেবা দেবে ট্রেনটি। যার নুন্যতম ভাড়া হবে ৩৫ টাকা। সেই ভাড়া দিয়ে দমদম পর্যন্ত যাওয়া যাবে। শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া হবে ৬০ টাকা। নৈহাটি পর্যন্ত ৯০ টাকা ভাড়া দিয়া যাত্রা করতে হবে। একেবারে রানাঘাট পর্যন্ত ভাড়া হবে ১২০ টাকা। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত মাসিক টিকিটের ভাড়া হল ৬২০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত ভাড়া ১২৭৫ টাকা। নৈহাটি পর্যন্ত মাসিক টিকিটের ভাড়া বাবদ দিতে হবে ১৮১০ টাকা। এবং রানাঘাট (Ranaghat)পর্যন্ত মাসিক টিকিটের ভাড়া হল ২৪৩০ টাকা। নিত্যযাত্রীদের কাছে কিছুটা ব্যয়বহুল হলেও প্রতিদিন আরামদায়ক যাত্রা করতে পারবে।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জীবন জীবিকার জন্য লোকাল ট্রেনে যাতায়াত করেন। কেউ ভিড় ঠেলে অফিসের উদ্দেশ্যে যাত্রা করেন। আবার কেউ স্কুল কলেজ যাওয়ার জন্যে ছোটেন। সমাজের সব স্তরের মানুষের কাছেই পরিবহণের একইমাত্র প্রধান লাইফলাইন লোকাল ট্রেন ৷ তবে অফিস টাইমের ভিড়ের যন্ত্রনা আর আপাতত সহ্য করতে হবে না শিয়ালদহ (Sealdah) থেকে রাণাঘাট রুটের যাত্রীদের। আগামী রবিবার ট্রেনটির উদ্বোধন করার পর সোমবার অর্থাৎ ১১ই আগস্ট থেকেই যাত্রা শুরু করবে ট্রেনটি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
বছর দুয়েক আগে শহরতলীর শাখাগুলোতে এসি লোকাল ট্রেন (AC Local Train) চালানোর প্রশ্নে আগ্রহের কথা জানিয়েছি শিয়ালদহ ডিভিশন। এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি , তবে দিন কয়েক আগে পূর্ব রেলের তরফে জানানো হয় যে, শিয়ালদহ ডিভিশনে চালু হবে এসি লোকাল ট্রেন। সেই পরিষেবা চালু হওয়ার দিন নির্ধারণ নিয়ে বহু টালবাহানার পর আগামী সপ্তাহের শুরু থেকেই এসি ট্রেনের পরিষেবা পাবে পূর্ব রেল শাখার যাত্রীরা।
বারো কামরার এসি লোকাল ট্রেনটি (AC Local Train)তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। ট্রেনের সব কামনায় পুর্ন বাতাকুনুল ব্যবস্থা থাকছে। প্রতিটি কামরায় থাকছে চারটি করে অত্যাধুনিক স্বয়ংক্রিয় দরজা। জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকছে ট্রেন জুড়ে। এছাড়াও মালপত্র বহনের ক্ষেত্রে ট্রেনে শিয়ালদহের ইন্ট্রিগাল কোচ ফেক্টরি থেকে আনা অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক তৈরি করা হয়েছে। ভিতরে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। চেন্নাই, মুম্বাইয়ের পর এবার রাণাঘাট থেকে শিয়ালদহ (Sealdah) ডিভিশনের এ এক নতুন রেকর্ড তৈরি করবে । পূর্ব রেলের তরফে জানানো হয় যে, চেন্নাইয়ের কোচ ফেক্টরিতে তৈরি এই কোচ ইতিমধ্যে ট্রায়াল রান শেষ হওয়ার পর আগামী ১০ই আগস্ট তারিখ আনুষ্ঠানিক ভাবে তার যাত্রা শুরু করতে চলেছে। এতে স্বভাবই খুশি এবং উৎসাহিত পুর্ব রেল শাখার (Eastern Railway Division) যাত্রীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
