নিউজ পোল ব্যুরো: বিশ্ববাজারে ভারতের অবস্থান যে আরও কঠিন হতে চলেছে, তা যেন নিশ্চিত করে দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সদ্য এক্সিকিউটিভ অর্ডারে সই করে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে—যার ফলে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশে! এর ফলে সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে ভারত থেকে আমেরিকায় (America) রপ্তানি হওয়া বস্ত্র শিল্প। অ্যামাজনের (Amazon) মতো ই-কমার্স (E-Commerce) জায়ান্ট ইতিমধ্যেই ভারত থেকে নতুন অর্ডার নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়ালমার্ট, টার্গেট এবং গ্যাপ-এর মতো সংস্থাও নাকি একই পথে হাঁটার পরিকল্পনা করছে।
সূত্রের খবর, ভারতীয় বস্ত্রপণ্যের উপর ৬০ থেকে ৬৪ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে। এই বাড়তি করের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে প্রায় ৩০-৩৫ শতাংশ। এর সরাসরি প্রভাব পড়বে মার্কিন গ্রাহকদের ক্রয়ক্ষমতায় এবং ভারতীয় পণ্যের চাহিদা কমে যাবে। ট্রাম্পের (Donald Trump) অভিযোগ, ভারত এখনও রাশিয়া (Russia) থেকে তেল কেনা অব্যাহত রেখেছে, যা আমেরিকার (America) বিদেশনীতি পরিপন্থী। আর তার ‘শাস্তি’ হিসেবে এই বাড়তি শুল্ক। তবে এই সিদ্ধান্তে (Amazon) ক্ষতিগ্রস্ত হবে ভারতের লক্ষ লক্ষ বস্ত্র (Amazon) প্রস্তুতকারক ও রপ্তানিকারক, যারা আমেরিকাকে অন্যতম বড় বাজার হিসেবে দেখে।
বিশেষজ্ঞদের মতে, এর জেরে আমেরিকায় ভারতীয় রপ্তানি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সরকারিভাবে এখনও কিছু জানানো না হলেও, বেসরকারি মহলে উদ্বেগ স্পষ্ট। এই শুল্ক-সুনামিতে শুধু বাণিজ্যই নয়, প্রশ্নের মুখে ভারতের কূটনৈতিক অবস্থানও। ট্রাম্পের এই ‘শুল্ক কূটনীতি’ এখন কতটা ভারতকে চাপের মুখে ফেলবে, তা সময়ই বলবে। তবে আপাতত স্পষ্ট, ভারতের রপ্তানি বাজারে বড়সড় ঝড়ের পূর্বাভাস!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
