নিউজ পোল ব্যুরো: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডাকে দিল্লিতে (Delhi) আয়োজিত ইন্ডিয়া জোটের নৈশভোজ-বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকের শুরুতেই রাহুল স্পষ্ট করে দেন, ভোটচুরি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিজেপির (BJP) কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে সব শরিক দলকে এককাট্টা হতে হবে।
আরও পড়ুন: RG Kar Case: এক বছর পর ফের উত্তাল শহর, শাহের দরবারে নির্যাতিতার পরিবার
রাহুল (Rahul Gandhi) বলেন, “নির্বাচন কমিশন (Election Commission) আজ বিজেপির (BJP) হাতের খেলনা হয়ে উঠেছে। বাংলায়, বিহারে, উত্তরপ্রদেশে (Uttarpradesh) যেভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে, তা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।” উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, মেহবুবা মুফতি, কমল হাসান-সহ একাধিক আঞ্চলিক নেতা। রাহুল-সোনিয়ার তরফে অভিষেক ও ডেরেক ও’ব্রায়েনকে যে গুরুত্ব দিয়ে স্বাগত জানানো হয়, তা থেকে জোটে তৃণমূলের ভূমিকা নিয়ে বার্তা স্পষ্ট।
বৈঠক শেষে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “রাহুলজি (Rahul Gandhi) নিজে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের কাছে বাংলার স্বার্থই প্রথম। কংগ্রেস (Congress) এখন বাংলার পাশে, এটাই ইতিবাচক।” পাশাপাশি মনে করিয়ে দেন, “আসন ভাগাভাগির বিষয়ে তৃণমূল প্রথম থেকেই আগ্রহী ছিল। তবে কংগ্রেসের দেরি ও অস্পষ্ট অবস্থানের কারণেই একলা লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।” বাংলায় নির্বাচন কমিশনের ভূমিকা, গেরুয়া শিবিরের পক্ষপাতিত্ব ও বাংলা ভাষার অবমাননার প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, “তৃণমূল সর্বাত্মকভাবে বিজেপির বিরুদ্ধে লড়ছে। বিজেপি ও কমিশনের আঁতাত ফাঁস করে দিতে হবে।”
বিদেশনীতিতে মোদীর (PM Narendra Modi) ব্যর্থতার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “ট্রাম্প-মোদীর ‘বন্ধুত্বের’ মূল্য আজ দেশের ব্যবসায়ীদের ৫০% শুল্ক দিয়ে চোকাতে হচ্ছে।” জোটকে আরও মজবুত করতে আগামী ২৪ আগস্ট বিহারে রাহুল ও তেজস্বীর সভায় মমতা ও অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছে। জোট রাজনীতিতে নতুন মোড় আসন্ন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
