Kunal Ghosh : হুগলির সুগন্ধায় শুরু ইলেকট্রিক গাড়ির কারখানা, সিঙ্গুরের স্বপ্ন এবার বাস্তবায়িত

রাজ্য

নিউজ পোল ব্যুরো: হুগলির(Hoogly) সুগন্ধায় শিল্পায়নের এক নতুন অধ্যায়ের সূচনা হল শনিবার। ‘সাইনাসোর’ কোম্পানির উদ্যোগে এখানে গড়ে উঠছে নতুন ইলেকট্রিক চারচাকার গাড়ির(Electric Car)কারখানা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) কারখানার উদ্বোধন করে জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে সিঙ্গুরে ব্যর্থ হওয়া একলাখি গাড়ির স্বপ্ন এবার পূরণ হবে সুগন্ধায়(Singur To Sugandha)।

আরও পড়ুন: US Open Novak Djokovic: ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও বাড়ল জকোভিচের, অবসর নিয়ে জল্পনা এড়ালেন

সুগন্ধার ১২ একর জমিতে গত দু’বছর ধরে টিফোজ বিএলডিসি(TifozEV) পাখার উৎপাদন চলছে। সেই কারখানাতেই শনিবার উদ্বোধন হয় টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার ও ব্যাটারি টোটোর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান ও উজ্জ্বল বিশ্বাস। এদিন কুণাল ঘোষ(Kunal Ghosh) মঞ্চ থেকে বলেন, “সিঙ্গুরে(Singur) ন্যানো গাড়ি হয়নি জমি নিয়ে বিতর্কের কারণে। কিন্তু বর্তমান সরকার কখনও শিল্পের বিরুদ্ধে ছিল না। আমরা সবসময় বলেছি শিল্প হোক শিল্পের জমিতে, চাষের জমিতে নয়।”তিনি আরও বলেন, “এই কারখানায় অত্যাধুনিক ব্যাটারি চালিত যানবাহন তৈরি হচ্ছে। এবার চাই এক লক্ষ টাকার চারচাকা গাড়ি, যেখানে থাকবে সমস্ত আধুনিক সুযোগসুবিধা। এতে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে ইলেকট্রিক গাড়ি।”

উল্লেখ্য, ২০০৬ সালে সিঙ্গুরে(Singur) টাটার ন্যানো কারখানার জন্য প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করা হলেও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সরে যেতে হয় টাটা গোষ্ঠীকে। এরপর দীর্ঘ ১৬ বছর ধরে সেই খালি জমি রাজ্যের শিল্প রাজনীতির প্রতীক হয়ে আছে। সিঙ্গুরে শিল্পায়ন না হওয়ার আক্ষেপ আজও অনেকের মনে রয়ে গেছে। এই পরিস্থিতিতে সুগন্ধার নতুন উদ্যোগ শিল্পে নতুন দিশা দেখাতে পারে বলে আশাবাদী স্থানীয় মানুষ। কুণাল ঘোষের(Kunal Ghosh) কথায়, “সুগন্ধার একলাখি গাড়ি শুধু স্বপ্ন নয়, তা বাস্তব হলে গড়ে উঠবে নতুন শিল্পচক্র। এলাকার চেহারা বদলে যাবে। সিঙ্গুরের খেদ মিটবে সুগন্ধায়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole