নিউজ পোল ব্যুরো: শহরের কফি শপ থেকে শুরু করে স্বাস্থ্যসচেতনদের কিচেন সব জায়গাতেই এখন জায়গা করে নিয়েছে সবুজ মসৃণ ফল অ্যাভোকাডো (Avocado)। কেউ একে বলেন হার্টের বন্ধু (Heart Health), আবার কেউ বলেন ওজন কমানোর জাদু ফল (Weight Loss Fruit)। তবে প্রশ্ন থেকে যায় অ্যাভোকাডো(Avocado) কি সত্যিই সবার জন্য সমান উপকারী, নাকি কিছু মানুষের জন্য এটি ঝুঁকি তৈরি করতে পারে?
আরও পড়ুন:Reels Addiction : রিলসের নেশা থেকে বাঁচান সন্তানকে: স্ক্রিন টাইম কমানোর সহজ উপায়
অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর মনোআনস্যাচুরেটেড ফ্যাট (Monounsaturated Fat), অ্যান্টিঅক্সিড্যান্ট (Antioxidant), ভিটামিন–E, ভিটামিন–C ও ফাইবার (Fiber)। এ কারণে এটি হার্টের রোগীদের জন্য দারুণ উপকারী। নিয়মিত পরিমাণমতো অ্যাভোকাডো খেলে কোলেস্টেরল (Cholesterol) ও ট্রাইগ্লিসারাইড (Triglyceride) কমে যায়, ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস পায়। ডায়াবেটিস (Diabetes) রোগীদের জন্যও এই ফল নিরাপদ, কারণ এতে শর্করার পরিমাণ অত্যন্ত কম। উচ্চ ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য অ্যাভোকাডো কার্যকর। এতে থাকা ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, খিদে নিয়ন্ত্রণ করে এবং ক্যালরি গ্রহণ কমায়। ত্বক (Skin) ও চুলের (Hair) যত্নে অ্যাভোকাডো সমান কার্যকর। ভিটামিন–E ও অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে, ভিটামিন–C কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে তরতাজা রাখে। পাশাপাশি এটি চুলকে মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

তবে অ্যাভোকাডো সবার জন্য নয়। যাদের স্থূলতা বা অতিরিক্ত ওজন (Obesity) আছে, তাদের খুব বেশি খাওয়া উচিত নয়। যদিও এতে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, তবু ক্যালরি অনেক বেশি, যা উল্টে ওজন বাড়াতে পারে। কিডনির (Kidney) সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে, কারণ এতে পটাশিয়ামের (Potassium) পরিমাণ বেশি। অতিরিক্ত পটাশিয়াম কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে। ল্যাটেক্স অ্যালার্জি (Latex Allergy) যাদের আছে, তাদেরও এড়িয়ে চলা ভাল, কারণ অনেক সময় অ্যাভোকাডোও অ্যালার্জি তৈরি করতে পারে। একইভাবে লিভারের (Liver) সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে বেশি অ্যাভোকাডো লিভারে চাপ সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অর্ধেক অ্যাভোকাডো বা প্রায় ৫০–৭০ গ্রাম যথেষ্ট। হার্ট ও ডায়াবেটিস রোগীরা নিয়মিত ডায়েটে রাখতে পারেন। তবে কিডনি বা লিভারের সমস্যায় ভোগা ব্যক্তিদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অ্যাভোকাডো নিঃসন্দেহে এক সুপারফুড (Superfood)। তবে এটি সবার জন্য সমান উপকারী নয়। কারও শরীরের জন্য এটি আশীর্বাদ, আবার কারও ক্ষেত্রে বাড়তি ঝুঁকিও বয়ে আনতে পারে। তাই খাওয়ার আগে শরীরের অবস্থা অনুযায়ী সচেতন সিদ্ধান্ত নেওয়া জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
