নিউজ পোল বাংলা : ছাব্বিশের আগে আজ তৃণমূলের শেষ ২১ জুলাই ( 21st July)। দক্ষিণে তৃণমূল আর উত্তরে বিজেপির সভা। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই সরগম বঙ্গ রাজনিতি। জেলা থেকে আসছেন তৃণমূল সমর্থকরা। হাওড়া শিয়ালদহ স্টেশেনে থিক থিক করছে ভিড়। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন? আগামী বছর ভোটের জন্য কোন রণনীতি তৈরি করে দেবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। ১৯৯৩ সালের আজকের দিনেই প্রতিবাদীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল তৎকালীন বাম সরকারের পুলিশ। মৃত্যু হয়েছিল ১৩ জনের। তাদেরই স্মরণ করেছেন মমতা-অভিষেক।
১৩ জনের নাম উল্লেখ করে শহিদ তর্পণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৯৯৩ সালের ২১ জুলাই আমাদের ১৩ জন সহযোদ্ধা সিপিআইএমের পুলিশের বর্বরোচিত অত্যাচার এবং নির্মম গুলিতে অকালে প্রাণ হারান। তাঁদের বিনম্ন চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এছাড়াও, সকল ভাই-বোনেরা যাঁরা বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে শহিদ হয়েছেন, তাঁদের সকলকে এই শহিদ তর্পণ দিবসে জানাই প্রণাম ও আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। ধর্মতলায় বাংলার সকল মা-মাটি-মানুষকে আমার সাদর আমন্ত্রণ রইল। আসুন, মহান শহিদ তর্পণে অংশ নিন এবং একুশে জুলাইয়ের সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন।” ১৯৯৩ সালের আজকের দিনে শহিদদের স্মরণ করে।”

এক্সের একটি পোস্টে অভিষেক লিখেছেন, “২১শে জুলাই কেবল একটি তারিখ নয় – এটি সময়ের সঙ্গে খোদাই করা একটি বিষয় । শহিদ দিবসে, আমরা স্মরণ করি: বুলেট শরীরকে হত্যা করতে পারে, কিন্তু বিশ্বাসকে নয়। স্বৈরাচার দ্বারা বাংলার চেতনাকে চূর্ণ করা যায় না। ১৯৯৩ সালে, ১৩ জন সাহসী মানুষ শহিদ হয়েছিলেন – ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের নীতির জন্য। তাদের সাহস এমন একটি আন্দোলনকে প্রজ্বলিত করেছিল যা আমাদের রাষ্ট্র ও জাতির ভাগ্য গঠন করেছিল। আজ, আমরা সেই অঙ্গীকার পুনর্নবীকরণ করছি। আমাদের গণতন্ত্র এবং মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য। ঐক্যের সাথে ঘৃণার মুখোমুখি হওয়ার জন্য। যারা আমাদের সংবিধান ভেঙে ফেলার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে অটলভাবে দাঁড়ানোর জন্য। যারা বাংলার সংকল্প পরীক্ষা করার সাহস করে – তাদের কাছে এটি জেনে রাখুন: স্মৃতি আমাদের বর্ম। প্রতিরোধ আমাদের উত্তরাধিকার। আমরা পিছু হটব না। আমরা আত্মসমর্পণ করব না।”
তৃণমূলের শহিদ স্মরণে সকাল থেকে জমা হচ্ছে বহু মানুষ। অনেকেই আবার রবিবারেই এসেছেন কলকাতায়। নানা দিক থেকে ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন মানুষ। ভোটের আগে ২১ জুলাইয়ের মঞ্চ ( 21st July) থেকে বিশেষ কোন চমক দেবেন মুখ্যমন্ত্রী সেই দিকেই তাকিয়ে সকলে।
