নিউজপোল বাংলা: টলিপাড়ার দাপুটে অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)।তিনি পর্দায় আসা মানেই ভিলেনি চালে দাপট। তবে মমতাময়ী চরিত্রেও অনামিকা দুরন্ত। তিনি এখন প্রবীণ অভিনেত্রী। কাজ করেছেন উত্তমকুমার থেকে প্রসেনজিৎ হয়ে দেব-এর সঙ্গেও।
অনামিকা সাহা (Anamika Saha) সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ও সাংসদ দেবকে (Dev Adhikary) নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞ এই অভিনেত্রী তাঁর অতীত স্মৃতির কথা তুলে ধরে বলেন, এক সময় দেবের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো ছিল। তবে এখনকার দেবকে তিনি আগের মতো মনে করেন না। দেব বড় হয়ে যাওয়ার পর নাকি অন্য মানুষ হয়ে গিয়েছেন।
আদতে কী বলেছেন অনামিকা? অনামিকা সাহা (Anamika Saha) বলেন, “এক সময় আমার সঙ্গে দেব খুব ভালো ব্যবহার করত। কিন্তু সেই দেব (Dev) আর এখনকার দেব এক নয়। এখন সে রাজনীতিতে ব্যস্ত, একের পর এক ছবিও করছে। এত কাজের ভিড়ে সে হয়তো আমাকে চিনতেও পারবে কি না, আমি জানি না।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই টলিউড মহলে আলোচনা শুরু হয়েছে।
তবে দেব কিন্তু এমন মানুষ নন। শকুন্তলা বড়ুয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতাদের নিজের ছবিতে বড় চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তাহলে কি দেবের থেকে মনোযোগ পেতেই, দেবের ছবিতে অভিনয় করার সুযোগ পেতেই অনামিকা এমন কথা বলছেন? প্রশ্ন উঠছে সে নিয়েও। কারণ বারেবারে বিস্ফোরক মন্তব্য করে অনামিকা সাহা শিরোনামে উঠে আসছেন।
