India vs South Africa Eden test: প্রথম দিনেই বুমরার আলোয় আলোকিত ইডেন, ভারত এখনও ১২২ রানে পিছিয়ে

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ইডেনের বাইশ গজে বুমরা (Jaspreet Bumrah) ম্যাজিক। স্বমহিমায় ভারতের পেসার। তার দাপটে ১৫৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রথম ইনিংস। জসপ্রীত বুমরা নিলেন ৫টি উইকেট। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১৬ বার ৫ উইকেটের মালিক হলেন তিনি।

ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে (Test) ফের নিজেকে প্রমাণ করলেন জসপ্রীত বুমরা। তা দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়লো প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। ১৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিনি ৫ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১টি উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel)।

আরও পড়ুন:Bihar Assembly Election 2025: বিহারের জয় এনডিএ-র, কিন্তু বাড়তি হাওয়া যেন দিদির দিকেই!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে নিজের সেরা বোলিং করলেন বুমরা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে বুমরা কেপ্টাউনে ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়া প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে এটি বুমরার দ্বিতীয় সেরা বোলিং (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে)। ২০২৪ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার ৬১ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন বুমরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ রান করেন এইডেন মার্করাম, ২৩ রান করেন রায়ান রিকল্টন, ২৪ রান আসে উইয়ান মুল্ডারের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক বাভুমা ফেরেন ৩ রানে, ২৪ রানে আউট হন টনি, । কাইলি ফেরেন ১৬ রানে। মার্কো জানসেন এবং কেশব মহারাজ খাতা না খুলেই ফেরেন। ৩ রানে আউট হন করবিন এবং ৫ রান করে আউট হন সাইমন হারমার। ১৫ রানে অপরাজিত থাকেন ট্রিস্টন স্টাবস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

১৬০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৭ রানে দিন করে ভারত। শুরু থেকেই মার্কো জানসেনের বল খেলতে সমস্যা হচ্ছিল যশস্বীর। সেই জানসেনের বলেই প্লেড অন হলেন তিনি। ১২ রানে আউট হলেন তিনি। ১৮ রানে ভারত প্রথম উইকেট হারায়। বিকাল ৪টে বাজতে না বাজতেই আলো কমতে শুরু করেছিল ইডেনে। ক্রিকেটারদের ছায়া পড়ছিল। এই পরিস্থিতিতে ব্যাট করা কঠিন হয়ে যাচ্ছিল। ফলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ফ্লাডলাইট। যশস্বী আউট হলে তিন নম্বরে ব্যাট করতে আসেন ওয়াশিংটন সুন্দর। উনের শেষে কে এল রাহুল ১৩ রানে রয়েছেন। ওয়াশিংটন সুন্দর ৬ রানে খেলছেন। দক্ষিণ আফ্রিকার থেকে ১২২ রানে পিছিয়ে ভারত।