S Jaishankar: শুল্ক চাপের মাঝেই কূটনৈতিক চাল, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে জয়শংকর

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বিশ্ব মঞ্চে ভূ-রাজনীতির ঘুঁটি যে কোনও মুহূর্তে পাল্টে যেতে পারে! সেই বাস্তবতাই যেন ফের সামনে এল। একদিকে যখন রুশ তেল (Russian Oil) আমদানিকে ঘিরে ভারতের উপর আমেরিকার (America) শুল্ক চাপানো হয়েছে, অন্যদিকে তখনই নিউ ইয়র্কের পথে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় (ভারতীয় সময় রাত ৮.৩০টা), মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকের প্রেক্ষাপট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তার মধ্যেই চিনের তিয়ানজিনে ভারতের সঙ্গে রাশিয়া ও চিনের ‘একফ্রেমের বন্ধুত্ব’ ওয়াশিংটনের (Washington) অস্বস্তি আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: AI-এর বুদ্ধি, ভাগ্যের জয়! ChatGPT-র বেছে দেওয়া নম্বরে লটারি জিতে ১.২৩ কোটি টাকা দান করলেন মহিলা

এই মুহূর্তে নিউ ইয়র্কে (New York) রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে এসেছেন জয়শংকর (S Jaishankar)। সফরের সূচনায় তিনি ফিলিপিন্সের বিদেশমন্ত্রী থেরেসা লাজারোর সঙ্গে বৈঠকে বসেন। পরে এক্স হ্যান্ডেলে জয়শংকর (S Jaishankar) লেখেন, “প্রেসিডেন্ট বংবং মার্কোসের ভারত সফরের পর পারস্পরিক সহযোগিতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” তবে সবচেয়ে বেশি নজর এখন জয়শংকর-রুবিও বৈঠকের দিকে। কারণ, একই সময়ে ওয়াশিংটনে চলছে ভারত-মার্কিন শুল্ক ও বাণিজ্য নিয়ে ষষ্ঠ দফার আলোচনা, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিরের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকের আরেকটি গুরুত্বের দিক হল, H1B ভিসা নীতিতে সাম্প্রতিক পরিবর্তন। এর ঠিক পরেই দুই দেশের বিদেশমন্ত্রীর এই মুখোমুখি হওয়া শুধুই আনুষ্ঠানিকতা নয়, কূটনৈতিক মঞ্চে ভারতের অবস্থান আরও শক্ত করার একটি বড় পদক্ষেপ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole