AI-এর বুদ্ধি, ভাগ্যের জয়! ChatGPT-র বেছে দেওয়া নম্বরে লটারি জিতে ১.২৩ কোটি টাকা দান করলেন মহিলা

আন্তর্জাতিক বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: স্রেফ কৌতূহলবশত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্য নিয়েই কাটেন একটি লটারি টিকিট। আর সেই ‘মজা করেই কাটা টিকিট’-ই রাতারাতি আমেরিকার ভার্জিনিয়ার ক্যারি এডওয়ার্ডকে কোটিপতি বানিয়ে দিল! তবে চমকের এখানেই শেষ নয়—চ্যাটজিপিটি (ChatGPT)-র পরামর্শে কেনা সেই টিকিট থেকে পাওয়া ১.২৩ কোটি টাকা তিনি নিজের জন্য নয়, দান করে দিলেন সমাজসেবায়।

আরও পড়ুন: GST: দুধ-সাবান থেকে গাড়ি, নতুন কর কাঠামোয় হাফ দামে জীবনযাত্রা

ঘটনাটি যেন সিনেমার চিত্রনাট্য। ক্যারি একদিন হঠাৎ চ্যাটজিপিটিকে (ChatGPT) অনুরোধ করেন তার জন্য লটারি নম্বর বেছে দিতে। AI-ও তৎক্ষণাৎ চারটি নম্বর বলে দেয়। ক্যারি সেই নম্বরেই টিকিট কাটেন। কিছুক্ষণের মধ্যেই আসে এক চমকে দেওয়া মেসেজ তিনি জিতে গিয়েছেন ৫০,০০০ ডলার! যেহেতু তিনি অতিরিক্ত ১ ডলারের পাওয়ার প্লে অপশন নিয়েছিলেন, তাই পুরস্কারের পরিমাণ তিন গুণ বেড়ে দাঁড়ায় ১.৫ লক্ষ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় (Indian Currency) প্রায় ১.২৩ কোটি টাকা!

শুরুতে ক্যারি বিশ্বাসই করতে পারেননি। ভেবেছিলেন কোনও প্রতারকের পাঠানো ভুয়ো মেসেজ। কিন্তু পরে নিশ্চিত হন, ঘটনাটি সত্যি। আর তখনই নেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। এই টাকা নিজের জন্য না রেখে দান করবেন সমাজের প্রয়োজনে। তিনি জানান, তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এই সম্পূর্ণ অর্থ তুলে দেবেন, যারা গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। তার কথায়, “ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব হত না। আমি কৃতজ্ঞ এবং খুশি, এই অর্থ এখন আরও প্রয়োজনীয় জায়গায় কাজে লাগবে।” এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, তবে কি চ্যাটজিপিটি (ChatGPT) সত্যিই ভবিষ্যৎ বলে দিতে পারে? যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটা নিছক কাকতালীয়। কারণ লটারির নম্বর একেবারেই এলোমেলোভাবে তৈরি হয়, সেখানে AI-এর কোনও কার্যকরী ভূমিকা থাকার সম্ভাবনা নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole