Elon vs Trump: বন্ধুত্বে ছেদ? ট্রাম্প প্রশাসন ছাড়লেন এলন মাস্ক, শেষ ‘DOGE’ অধ্যায়

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মার্কিন সরকারের ‘সরকারি দক্ষতা বিভাগ’ বা DOGE-এর দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন টেসলার কর্ণধার এলন মাস্ক (Elon Musk)। ১৩০ দিনের অস্থায়ী নিয়োগের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে এই প্রস্থান শুধুই আনুষ্ঠানিক নয়। এর পেছনে রাজনৈতিক টানাপোড়েনের (Elon vs Trump) একটি দৃশ্যপটও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন: Kamal Haasan: কন্নড় ভাষা বিতর্কে উত্তাল দক্ষিণ, কমল হাসানকে মানসিক ভারসাম্যহীন বললেন রাজনীতিকেরা

টুইটারে এক বিবৃতিতে মাস্ক (Elon Musk) লেখেন, “সরকারি কর্মচারী হিসেবে আমার সময় শেষ। সরকারি অপচয় হ্রাসের সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে (Donald Trump) ধন্যবাদ জানাই।” তবে তার এই বার্তায় কৃতজ্ঞতার পাশাপাশি দূরত্বের ইঙ্গিতও (Elon vs Trump) ধরা পড়ে।

প্রসঙ্গত, ট্রাম্প (Donald Trump) দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই মাস্ককে (Elon Musk) যুক্ত করেন তার বিশেষ প্রশাসনিক প্রকল্প DOGE-এর প্রধান হিসেবে। এই বিভাগের কাজ ছিল আমেরিকার বিভিন্ন সরকারি সংস্থার কাঠামোগত সংস্কার ও বাজেট সংযম নিশ্চিত করা। প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে মাস্কের সাফল্যকে সামনে রেখেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু মার্চ মাসের শুরুতেই হোয়াইট হাউসের (White House) এক বৈঠকে ট্রাম্প (Donald Trump) স্পষ্ট জানিয়ে দেন, DOGE-এর প্রধান হিসেবে মাস্ক পর্যবেক্ষণ করতে পারবেন, তবে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার থাকবে না। এরপর থেকেই দুই মহারথীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বিশেষ করে ট্রাম্পের বহুল প্রচারিত ‘One Big Beautiful Bill’ নিয়ে মাস্কের প্রকাশ্য আপত্তি পরিস্থিতি আরও জটিল করে তোলে।

এই পদত্যাগের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এ কি কেবল দায়িত্ব পালনের ইতি, নাকি মাস্ক-ট্রাম্পের ‘বন্ধুত্ব’ (Elon vs Trump) ভাঙনের সূচনা? প্রশাসনিক দায়িত্ব থেকে সরে এলেও, এই অধ্যায় যে ভবিষ্যতের রাজনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে, তা বলাই যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT