তপন কু দে: ভারত-রাশিয়া (India-Russia) দ্বৈত সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে হঠকারী ডোনাল্ড ট্রাম্প (Donald trump) যথেচ্ছ ভিত্তিহীন খবর ছড়াচ্ছেন। এই ঘোষণা ভারতের বিদেশ মন্ত্রকের (ministry of external affairs) শুক্রবার ভারত-রাশিয়ার (India-Russia) মধ্যে সুসম্পর্কে ফাটল ধরাতে হঠাৎ করেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের ঘোষণাকে তিনি স্বাগত জানান, “good step” বলে। ফলে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধের গুজব ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতের বিদেশ মন্ত্রক (ministry of external affairs) থেকে রনদীপ জয়সওয়াল।
ভারত রাশিয়ার সমুদ্রজাত অপরিশোধিত তেলের (seaborne crude oil) এক বড় আমদানিকারি দেশ। কিন্তু সম্প্রতি ইন্ডিয়ান অয়েল (Indian oil), হিন্দুস্তান পেট্রোলিয়াম (Hindusthan petrolium), ভারত পেট্রোলিয়াম (bharat petrolium) এবং মাঙ্গালোর রিফাইনারি পেট্রোক্যামিকেল লিমিটেড (Mangalore Refinery Petrochemical Ltd) তেল আমদানি স্থগিত রেখেছে। বিষয়টি একেবারেই বাজারগত চাহিদা ও যোগানের সঙ্গে সম্পর্কিত। এই ঘটনাই ইউ এস অর্থনৈতিক ও ভৌগোলিক চাপ বাড়াতে কাজ করেছে।
আরও পড়ুন: সিঁদুরের শপথ পূর্ণ হল কাশীতে, অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্য উৎসর্গ মহাদেবকে: PM Modi
ভারতের সরকারি সূত্র জানাচ্ছে, ভারতের শক্তি মন্ত্রক চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রাখার ব্যাপারে এই ধরণের ওঠানামাকে কখনই স্বাভাবিকতার বাইরে যেতে দেয় না। একেবারেই স্বাভাবিক বাজারের এই গ্রাফকে নিয়ন্ত্রণে স্বাধীন ভাবে কাজ করে সংস্থাগুলি। সেই কারণে আমদানি -রফতানির ক্ষেত্রে বাজারজাত চাহিদার ওপর নজর রেখে এই গ্রাফ নিয়ন্ত্রণ করা হয় সরকারি ভাবে। আর এখানেই ডোনাল্ড ট্রাম্প (Donald trump)ট্রাম্প করার চেষ্টা করেন। কিন্তু সে গুড়ে বালি দিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারত- রাশিয়ার সু- সম্পর্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্প (Donald trump)-র রাজনৈতিক চালে জল ঢেলে দিয়েছে। ভারত ও রাশিয়ার (India-Russia) মধ্যে বহুদিনের ভাল সম্পর্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্প-র নাক গলানকে রাজনৈতিক অভিজ্ঞ মহল সন্দেহের চোখেই দেখছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
