Gold Price on 22 September : দেবীপক্ষের সূচনা, সোনার দামে মিলল খানিক স্বস্তি

কলকাতা ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : দেবীপক্ষের (Debipaksha) সূচনা মানেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga Puja)। বছরের এই সময়টা যেন উৎসব, আনন্দ আর কেনাকাটার আবহে ভরে ওঠে। জামাকাপড়ের কেনাকাটা (Shopping) অনেকেরই প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে গয়না কেনার পরিকল্পনা এখনও বাকি রেখেছেন কেউ কেউ। বিশেষ করে সোনা (Gold) কিংবা রুপোর (Silver) গহনা কেনার ইচ্ছা থাকে অনেকের। কারণ, দুর্গাপুজো ও দেবীপক্ষকে শুভ সময় বলে মনে করা হয়। তাই এই সময় গয়না কেনা বিশেষ তাৎপর্যপূর্ণ। আর এবারের দেবীপক্ষের শুরুতেই সুখবর মিলেছে সোনার বাজারে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের (International Market) প্রভাব এবং দেশীয় বাজারের (Domestic Market) চাহিদা–সরবরাহের কারণে প্রতিদিন ওঠানামা করে সোনার দাম (Gold Price)। তবে দেবীপক্ষের শুরুতেই সামান্য হলেও দাম কমেছে। ফলে যাঁরা নতুন সোনার গহনা (Gold Jewellery) কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময়টা দারুণ সুযোগ।

আরও পড়ুন: Mamata Banerjee-Raktabeej 2: পুজোয় মুক্তি ‘রক্তবীজ ২’, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় খুশি পরিচালক

আজকের দিনে ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম কিছুটা কমে গিয়েছে। প্রতি গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১১ হাজার ২১৪ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার জন্য খরচ হবে ১ লক্ষ ১২ হাজার ১৪০ টাকা। আর ১০০ গ্রাম কিনতে গেলে দিতে হবে প্রায় ১১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকা। একদিনেই ১০০ টাকা কমেছে দামের অঙ্ক।২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দামও আজ নেমেছে কিছুটা। প্রতি গ্রাম ১০ হাজার ২৭৯ টাকা, আর ১০ গ্রাম ১ লক্ষ ২ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রাম কিনতে গেলে দিতে হবে প্রায় ১০ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকা কমেছে।

১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) ক্ষেত্রেও দাম কমার প্রভাব দেখা গিয়েছে। প্রতি গ্রাম সোনার দাম ৮ হাজার ৪১০ টাকা। ১০ গ্রাম দাঁড়াচ্ছে ৮৪ হাজার ১০০ টাকা। আর ১০০ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে প্রায় ৮ লক্ষ ৪১ হাজার টাকা। এখানেও একদিনে ১০০ টাকার হ্রাস হয়েছে। সোনার পাশাপাশি রুপোর বাজারেও (Silver Price) নেমেছে সামান্য দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৪৯০ টাকা। আর ১ কেজি রুপো কিনতে গেলে দিতে হবে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এখানেও একদিনে ১০০ টাকা কমেছে। অতএব, দেবীপক্ষের এই শুরুতেই সোনা ও রুপোর বাজার ক্রেতাদের জন্য এনে দিয়েছে স্বস্তির হাওয়া।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole