নিউজ পোল ব্যুরো: সাহস, শক্তি এবং লড়াইয়ের প্রতীক মঙ্গল গ্রহ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ থেকে তুলা (Libra) রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করবে মোট ৩৬ দিন। শুক্রের রাশিতে মঙ্গল (Tuesday Rashifal) প্রবেশ করায়, শনির সঙ্গে গঠিত হচ্ছে সমসপ্তক যোগ, যার প্রভাব পাঁচটি রাশির ওপর অত্যন্ত শুভ হতে চলেছে। পুজোর আগে এই সময়কাল জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসতে পারে বড়ো পরিবর্তন। দেখে নেওয়া যাক কোন কোন রাশি উপকৃত হবেন সবচেয়ে বেশি—
মেষ (ARIES): মঙ্গলের এই গোচর (Tuesday Rashifal) আপনার রাশির জন্য একাধিক সুযোগের দ্বার খুলে দিচ্ছে। কর্মজীবনে (Work Life) নতুন পদ, চাকরি পরিবর্তনের সুযোগ আসবে। ব্যবসায় (Business) লাভের সম্ভাবনা প্রবল। তবে ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত দাম্পত্য জীবনে (Married Life) কিছু উত্তেজনা এড়াতে সংযত থাকুন।
বৃষ (TAURUS): শুক্রের নিজস্ব রাশিতে (Tuesday Rashifal) মঙ্গল প্রবেশ করায় আপনার প্রেম ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। বিলাসিতা ও ব্যয়বহুল জিনিসে আকর্ষণ বাড়তে পারে, তাই খরচে সংযম রাখাই বুদ্ধিমানের কাজ।
কর্কট (CANCER): কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার অবসান হবে। নতুন দায়িত্ব, প্রমোশন বা প্রফেশনাল ট্র্যাভেলের সম্ভাবনা রয়েছে। যারা নিজের কাজ শুরু করতে চাইছেন, সময় অত্যন্ত অনুকূল। অর্থনৈতিক দিকেও আসবে স্থিতিশীলতা।
তুলা (LIBRA): মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে, ফলে ব্যক্তিত্বে তেজ বৃদ্ধি পাবে। সম্মান ও নেতৃত্বের সুযোগ আসবে। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহিতদের জন্য সময় শুভ, তবে রাগ ও ইগো নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।
ধনু (SAGITTARIUS): প্রতিরক্ষা, পুলিশ বা প্রযুক্তি-সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অত্যন্ত লাভজনক। ব্যবসায় (Business) হঠাৎ করে উন্নতি হতে পারে। বিদ্যুৎ বা যন্ত্রপাতি কেনার জন্য উপযুক্ত সময়। অর্থপ্রাপ্তি এবং হঠাৎ খুশির সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
