Bread: সাদা পাঁউরুটি নয়, দিনের শুরু হোক পুষ্টিকর খাবারে—এই ৩ বিকল্প রাখুন ডায়েটে

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: সকালে তাড়াতাড়ি জলখাবার মুখে দিয়েই কাজে দৌড়াতে হয়। তাই সহজলভ্য এবং সহজে বিভিন্ন প্রিপারেশন বানানো যায় বলে বেছে নিচ্ছেন পাঁউরুটি (Bread)। তবে প্রতিদিন পাঁউরুটি খাওয়া শরীরের জন্য মোটেই ভাল নয়। আর আপনি যদি প্রতিদিনের জলখাবার সাদা পাঁউরুটি দিয়ে করে থাকেন, তাহলে অজান্তেই বিপদ ডেকে আনছেন।

আরও পড়ুন: Tea: সকালে চায়ে বিস্কুট ডুবিয়ে বাচ্চার মুখে তুলে দিচ্ছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ

সাদা পাঁউরুটি (Bread) মূলত রিফাইন্ড ময়দা দিয়ে তৈরি হয় যা শরীরের পক্ষ স্বাস্থ্যকর নয়। তাছাড়াও অনেকেই আছেন যাদের গ্লুটেন নামক প্রোটিন হজম হয়না। সেক্ষেত্রে পেটের সমস্যা, হজমের সমস্যা ইত্যাদিতে ভুগতে হতে পারে। ডায়াবেটিস রোগীদের সাদা পাঁউরুটি খেলে রক্তের শর্করার পরিমাণ হঠাৎই বেড়ে যেতে পারে। এছাড়াও এতে ফাইবারের পরিমাণ কম থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হতে পারে। তাই সকলের জলখাবারের ক্ষেত্রে এমন কিছু বেছে নিন যা চটপট তৈরি হয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে।

১. আটার রুটি
বাড়িতে তৈরি আটার রুটি দিয়ে সকালের জলখাবার করতে পারেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরে শক্তি ধরে রাখে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। তবে যাদের গ্লুটেনে সমস্যা আছে অথবা ডায়াবেটিস রোগীদের আটার রুটি বেশি না খাওয়াই ভাল।

১. বেসনের চিলা
সকালে সবজি দিয়ে বেসনের চিলা বানিয়ে নিতে পারেন। এটি বানাতেও বেশিক্ষণ লাগেনা এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রোটিন, মিনারেলস ও ফাইবারে পরিপূর্ণ। এছাড়াও ডায়াবেটিস রোগীরাও এটি খেতে পারেন। শুধু তাই নয়, যারা শরীরচর্চা করেন তাদের পেশী গঠনে এবং পেট ভরিয়ে রাখতে এর ভূমিকা অসাধারণ।

৩. ব্যানানা প্রোটিন শেক
এছাড়াও খেতে পারেন বাড়িতে বানানো ব্যানানা প্রোটিন শেক। একটি মিক্সারে দুধ, কলা, পিনাট বাটার, খেজুর ও মধু দিয়ে ব্লেন্ড করে সকালে খেয়ে নিন। এতে আপনার পেট অনেকক্ষণ ভরে থাকবে, পেশী গঠনে ও মেরামতে সাহায্য করবে। তবে কলা যেহেতু ডায়াবেটিস রোগীদের বেশি খাওয়া উচিৎ নয় তাই এই শেক খাওয়ার আগে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole