Phuchka: বিদেশেও জনপ্রিয় ফুচকা, জানেন সেখানে কোন নামে ডাকা হয় বাঙালির এই প্রিয় খাবারকে?

অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বাঙালি হয়ে আপনি ফুচকাপ্রেমী নন, এ হতে পারে না। রাস্তার মোড়ে ফুচকার (Phuchka) ডাক অস্বীকার করে ঘরে দোর দিয়ে বসে থাকা এক কথায় প্রায় অসম্ভব। স্ট্রিট ফুডের মধ্যে যখন তখন খাওয়ার জন্য যার নাম পড়ে যায় তা হল ফুচকা – যা বাঙালির আবেগ। তবে ফুচকা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কোনো জায়গায় এর নাম গোলগাপ্পে, কোথাও আবার বলা হয় গুপচুপ বা পানিপুরি। অঞ্চলভিত্তিতে ফুচকার অন্যতম উপকরণ আলু মাখার পদ্ধতিতেও বদলে যায়। তবে এসব আমরা জানলেও, ফুচকার যে ইংরেজি নাম থাকতে পারে একথা কিন্তু আমরা অনেকেই জানিনা।

আরও পড়ুন:Coffee: দামি কফি বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে? জেনে নিন কফি সংরক্ষণ করার সহজ পদ্ধতিগুলি

শুনেই অবাক হচ্ছেন নিশ্চয়ই একটি সম্পূর্ণ বাঙালি স্ট্রিট ফুডের ইংরেজি নাম থাকতে পারে শুনে। অনেক জায়গাতেই এখন ফুচকার (Phuchka) অন্যতম নাম হয়েছে ওয়াটার বলস্ (Water Balls)। ব্রিটেনের বেশ কিছু জায়গায় এখন এই নামেই বিক্রি হয় ফুচকা। তবে এটি শুধুমাত্র এর একমাত্র ইংরেজি নাম নয়। এছাড়াও বহু ইংরেজি নাম রয়েছে ফুচকার, যেমন – ফ্রায়েড পাফ প্যাস্ট্রি বলস্ (Fried Puff-Pastry Balls) বা ক্রিসপি স্ফিয়ারস ফিল্ড উইদ স্পাইসড্ ওয়াটার (Crispy Spheres Filled With Spiced Water)। এগুলি আসলে ফুচকার উপকরণ এবং তৈরির পদ্ধতিকে বর্ণনা করে।

তবে বর্তমানে ফুচকার জনপ্রিয়তা দেশের সীমানা পেরিয়ে পা রেখেছে বিদেশের মাটিতে। সেখানে বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টে ফুচকা কিন্তু পানিপুরি নামেই পরিচিত। অনেক বিদেশিদের মুখেই শোনা যায় তাদের ভারতে এসে এখানকার ফুচকা চেখে দেখতে চান। সেখানকার মানুষ দিব্যি আমাদের ফুচকাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন। তবে এই জনপ্রিয় খাবারের কোনো একটি নির্দিষ্ট ইংরেজি নাম নেই। মানুষ তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। তবে পানিপুরি বা ওয়াটার বলস্ নামে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole